স্পিন-জুজুতে কেঁপে ভারতে বড় পদক্ষেপ অস্ট্রেলিয়ার! দিল্লিকে গাব্বা বানানো নিয়ে তাল ঠোকাঠুকি গাভাসকর-ওয়ার

অস্ট্রেলিয়া ২০১৭ সালে বাংলাদেশে টেস্ট খেলতে নেমেছিল তিন স্পিনার ও এক বিশেষজ্ঞ জোরে বোলার নিয়ে। ভারতের মাটিতে প্রথমবার সেই একই কম্বিনেশনে নামল অজিরা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ট্রাভিস হেডকে বাদ দেওয়ায় প্রবল সমালোচনা হয়েছিল। আজ হেডকে দলে ফেরানো হয়েছে। অভিষেক হলো ম্যাট কুহনেম্যানের। যার ফলে ভারতের মাটিতে টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় চমকও দিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া খেলছে তিন স্পিনারে

অস্ট্রেলিয়া খেলছে তিন স্পিনারে

স্পিন-জুজুতে এতটাই আতঙ্কে অস্ট্রেলিয়া যে এবার ভারতের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়াতে প্যাট কামিন্সরা নামলেন তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। দলে রয়েছেন একজন পেসার। ২০১৭ সালে বাংলাদেশ সফরের দ্বিতীয় টেস্টে তিন স্পিনার ও এক বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলতে নেমেছিল। সেবার কামিন্সের সঙ্গে ছিলেন নাথান লিয়ঁ, স্টিভ ও কিফ ও অ্যাশটন অ্যাগার। লিয়ঁ প্রথম ইনিংসে সাতটি ও দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট তুলে নিয়েছিলেন। অস্ট্রেলিয়া চট্টগ্রাম ৭ উইকেটে জিতে সিরিজ ১-১ করেছিল।

অভিষেক কুহনেম্যানের

নাগপুর টেস্টে লিয়ঁ প্রত্যাশা পূরণ করতে পারেননি। টড মার্ফি অভিষেকেই বাজিমাত করেছেন। এবার আরেক স্পিনারের টেস্ট অভিষেক ঘটিয়ে অস্ট্রেলিয়া মরণকামড় দিতে চাইছে। কেন না, দিল্লি টেস্ট ভারত জিতে গেলে বর্ডার-গাভাসকর ট্রফি ভারতের দখলেই থাকবে। মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিনের ফিটনেস নিয়ে রবি শাস্ত্রী অজি অধিনায়ক কামিন্সের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই দুই ক্রিকেটারই দিল্লিতে খেলছেন না। চোটের কারণে বাইরে জশ হ্যাজলউডও। টড মার্ফি ও ম্যাট কুহনেম্যানের প্রথম শ্রেণির উইকেটে মোট উইকেট-সংখ্যা ৭১। তাঁরা জুটি বাঁধবেন লিয়ঁর সঙ্গে, একমাত্র জোরে বোলার কামিন্স।

দল নির্বাচন ঘিরে প্রশ্ন

দল নির্বাচন ঘিরে প্রশ্ন

ম্যাট কুহনেম্যান অস্ট্রেলিয়া থেকে এসেই টেস্ট খেলার সুযোগ পেয়ে গেলেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয়া বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে শেষ টেস্টেও অ্যাশটন অ্যাগার খেলেছেন। কিন্তু ভারতে আসার পর অনুশীলনে নিশ্চিতভাবেই তিনি কিছুটা ছন্দ হারিয়েছেন বলে টিম ম্যানেজমেন্ট মনে করছে। যদিও সুনীল গাভাসকর বলছেন, অ্যাগারকে এনে বসিয়ে রাখা এবং পরে নবাগত স্পিনারকে নিয়ে এসে টেস্ট অভিষেক ঘটানোয় এটা বোঝা যাচ্ছে, দল নির্বাচনে গলদ ছিল অজিদের।

দিল্লি হবে গাব্বা?

দিল্লি হবে গাব্বা?

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ১৯৮৭ সাল থেকে হারেনি। দিল্লিতে মাত্র একবারই ভারতকে অজিরা হারিয়েছিল ১৯৫৯ সালে। ফিরোজ শাহ কোটলায় স্টেডিয়াম তৈরি হওয়ার পর অস্ট্রেলিয়া টেস্টে ভারতকে হারাতে পারেনি। মার্ক ওয়া ও সুনীল গাভাসকরের মধ্যে এই বিষয়টি নিয়েই লড়াই চলছিল খেলা শুরুর আগে। মার্ক ওয়া মনে করালেন, ব্রিসবেনের গাব্বায় অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত জয় পেয়েছিল। তেমনটাই হতে পারে এবার দিল্লিতে। যদিও গাভাসকর মজা করে বলেন, অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেটে বাউন্স নেই, তাই বাউন্স ব্যাক অসম্ভব। গাব্বার পিচে বাউন্স থাকায় ভারত বাউন্স ব্যাক করতে পেরেছিল। অস্ট্রেলিয়া এখানে স্যুইপ করতে চাইবে। সেভাবেই ভারত তাদের পরাস্ত করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+