ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার শক্তিবৃদ্ধি! অ্যাশেজের দলও ঘোষিত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও অ্যাশেজ সিরিজের প্রথম দুটি টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন ১৫ জন ক্রিকেটার অংশ নেবেন তা ২৮ মে-র মধ্যে জানানো হবে।

তবে ঘোষিত দলে সবচেয়ে যেটা বেশি লক্ষ্যণীয় তা হলো ডেভিড ওয়ার্নারকে চাপে রাখা। অস্ট্রেলিয়ার টেস্ট দলে রাখা হয়েছে ম্যাট রেনশ, মার্কাস হ্যারিস ও মিচেল মার্শকে। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৭ জুন থেকে।

অস্ট্রেলিয়া বনাম ভারত

অ্যাশেজ সিরিজ পাঁচ টেস্টের। লর্ডস টেস্ট অবধি দলের পারফরম্যান্স দেখে পরবর্তী তিনটি টেস্টের দল ঘোষণা করা হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার যে বোলাররা অত্যন্ত গতির সঙ্গে বোলিং করেন তাঁদের অন্যতম লান্স মরিসকে এই দলে রাখা হয়নি। তাঁর চোট রয়েছে। মাইকেল নেসেরেরও জায়গা হয়নি।

ভারত সফরে অস্ট্রেলিয়ার যে দলটি এসেছিল সেই দল থেকে যাঁরা ঘোষিত দলটিতে জায়গা পাননি তাঁরা হলেন অ্যাশটন অ্যাগার, পিটার হ্যান্ডসকম্ব, মিচেল সোয়েপসন ও ম্যাট কুহনেম্যান। অ্যালেক্স ক্যারির সঙ্গে বিকল্প উইকেটকিপার হিসেবে রয়েছে জস ইনগ্লিস। শেফিল্ড শিল্ডে ভালো রান পেলেও ক্যামেরন ব্যানক্রফটকেও নেওয়া হয়নি।

অস্ট্রেলিয়ার টেস্ট দল

ম্যাট রেনশ ভারত সফরের দলে ছিলেন। তিন ইনিংসে চার রান করেন মিডল অর্ডারে নেমে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কনট্রাক্টের বাইরে থাকা রেনশ নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া এ দলের হয়ে ওপেন করে দুটি শতরান করেন। ইংল্যান্ডে ডিউক বলে খেলা হয়, নিউজিল্যান্ডেও সেই বলেই তিনি সাফল্য পান। তাঁর উপস্থিতিই চাপ বাড়াচ্ছে ওয়ার্নারের উপর।

তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ডেভিড ওয়ার্নারকে খেলানোর ইঙ্গিত মিলেছে। সেই পারফরম্যান্সের উপর নির্ভর করবে অ্যাশেজে খেলানো হবে কিনা।। মিচেল মার্শকে ভাবা হচ্ছে ক্যামেরন গ্রিনের বিকল্প হিসেবে। টন মার্ফি ও নাথান লিয়ঁ স্পিন বিভাগে রয়েছেন। পেসারদের মধ্যে রয়েছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্কট বোল্যান্ড।

প্যাট কামিন্স

অস্ট্রেলিয়া দলের অনেকে আইপিএলেও খেলছেন। তারপরই ভারতের বিরুদ্ধে ফাইনাল ও অ্যাশেজ সিরিজের ৫ টেস্ট। ফলে রোটেশন পদ্ধতিও অবলম্বন করতে পারে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ঘোষিত টেস্ট দল- প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইনগ্লিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ঁ, মিচেল মার্শ, টড মার্ফি, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+