টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কে এগিয়ে- অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড, একনজরে পরিসংখ্যান
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কে এগিয়ে- অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড, একনজরে পরিসংখ্যান
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এবার টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়ার অপেক্ষা। দুই পক্ষই যুযুধান ফাইনাল জেতার জন্য। এবার দুই দলই গ্রুপের সেরা দুই টিমকে হারিয়ে ফাইনালে উঠেছে। এবার তাদের লক্ষ্য বিশ্বকাপ শিরোপা পেয়ে নিজের দেশের নাম খোদাই করা।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হেরেছিল নিউজিল্যান্ড। তারপর সমস্ত ম্যাচ জিতে তারা ফাইনাল খেলছে। এবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে বদ্ধপরিকর কেন উইলিয়ামসনরা। এবারই তারা টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ জিতেছেন। আর একটু জন্য হাতছাড়া হয়েছিল ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়নশিপ। ভাগ্যের জোরে কাপ পেয়েছিল ইংল্যান্ড।
টাই ম্যাচ বাউন্ডারি বেশি মারায় চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ড কপাল দোষে হেরেছিল বিশ্বকাপ ফাইনালে। রানার্স হয়েই থামতে হয়েছিল উইলিয়ামসনদের। সেই জ্বালা তাঁরা মিটিয়ে নিয়েছেন প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পয়ন হতে পারলে তাঁরা অনন্য নজির স্থাপন করবে। প্রচারের আড়ালে থেকেও যে শুধু পারফরম্যান্স দিয়ে সেরার তকমা অর্জন করা যায়, তার উদাহারণ হল নিউজিল্যান্ড।
অস্ট্রেলিয়া তো বিশ্ব ক্রিকেটে সবসময়ের ফেবারিট টিম। পাঁচ পাঁচবার তারা বিশ্বকাপ জিতেছে। তাদের ধারেকাছে সাফল্য নেই অন্য কোনও দেশের। তবে তারা এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেননি। তাই এবার তারাও মরিয়া হয়ে চেষ্টা চালাবে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে অস্ট্রেলিয়াকে সেভাবে কেউ ধর্তব্যের মধ্যে রাখেনি। কিন্তু মাঝামাঝি সময় থেকে অস্ট্রেলিয়া ভালো পারফর্ম করতে শুরু করে।
সেমিফাইনালে তারা হট ফেভারিট পাকিস্তানকে হারিয়ে দেয়। পাকিস্তানের প্রায় জেতা ম্যাচ তারা ছিনিয়ে নেয়। ম্যাথু ওয়েড এক ভারে শাহিন আফ্রিদিকে তিনটি ছক্কা মেরে ম্যাচ পকেটে পুরে নেন। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০১৬ সালে ভারতের ধরমশালায় নিউজিল্যান্ড ৮ রানে ম্যাচ জিতেছিল। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া পরিসংখ্যানে এগিয়ে রয়েছে।
এর আগে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মোট ১৪ বার মুখোমুখি হয়েছিল। অস্ট্রেলিয়া জেতে ৯ বার আর নিউজিল্যান্ড জেতে ৫ বার। এবার নিউজিল্যান্ড ঘরের মাঠে সিরিজ হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মার্টিন গাপ্তিল সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি ৪৩৫ করেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক অ্যারন ফিঞ্চ। সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সোধি। তিনি ১৬ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার আগার নিয়েছন ১৩টি উইকেট। এই দুই দল ২০১৫-র বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে অস্ট্রেলিয়া জয়যুক্ত হন নিউজিল্যান্ডকতে নাস্তানাবুদ করে।












Click it and Unblock the Notifications