একইসঙ্গে দুটি আলাদা মহাদেশে এদিন ম্যাচ খেলল অস্ট্রেলিয়া ক্রিকেট দল
মুম্বইয়ে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি ম্যাচ খেলছে স্টিভ স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া। অপরদিকে দেশের মাটিতেই পারথে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক টি২০ ম্যাচে নামল ফিঞ্চের নেতৃত্বে অস্
মুম্বই, ১৯ ফেব্রুয়ারি : একদিকে যখন বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি ম্যাচ খেলছে স্টিভ স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সেরা খেলোয়াড়দের একাদশ, অপরদিকে অস্ট্রেলিয়ার মাটিতেই পারথে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক টি২০ ম্যাচে নামল অস্ট্রেলিয়া।
তিন ম্যাচের টি২০ সিরিজে প্রথম ম্যাচে এমসিজিতে শেষ মুহূর্তে হেরে যায় অস্ট্রেলিয়া। ফলে এই ম্যাচে না জিতলে সিরিজ খোয়াতে হবে। টি২০ দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চের নেতৃত্বে অস্ট্রেলিয়া এদিন খেলতে নেমেছে।

এদিকে মুম্বইয়ে প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৬৯ রান তুলে ইনিংস ডিক্লেয়ার দেয়। স্টিভ স্মিথ ও শন মার্শ শতরান করেন। এছাড়া মিচেল মার্শ ৭৫ ও ম্যাথিউ ওয়েড ৬৪ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় এ দলের ইনিংস ৪০৩ রানে শেষ হয়। শ্রেয়স আইয়ার ২০২ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া গৌতম কে ৭৪ রান করেন। এই ম্যাচে বাংলার জোরে বোলার অশোক দিন্দা খেলেও দুই ইনিংস মিলিয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications