অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আমাদের বন্ধু নয়, সিরিজ জিতে উঠে বললেন ক্ষুব্ধ কোহলি
এদিন সিরিজ জিতে উঠে কোহলি এক প্রশ্নের উত্তরে বলেছেন, অজিরা আমাদের বন্ধু নয়। সিরিজের শুরুতে আমি হয়ত অন্য কথা বলেছিলাম। তবে আর কখনও আমাকে এমনটা বলতে শুনবেন না।
ধর্মশালা, ২৮ মার্চ : ধর্মশালায় শেষ টেস্টে বিরাট কোহলি চোটের কারণে খেলতে পারেননি। তাঁর জায়গায় অধিনায়কত্ব করেছেন অজিঙ্ক রাহানে। এবং ভারতীয় খেলোয়াড়রা আগ্রাসী খেলে জয় ছিনিয়ে এনেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে।
আর এই সিরিজ জয়কেই এখনও পর্যন্ত সেরা বলে আখ্যা দিচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি। তবে পাশাপাশি অসাধারণ লড়াইয়ের জন্য অস্ট্রেলিয়া দল ও অধিনায়ক স্টিভ স্মিথকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। বলেছেন, এই সিরিজ জয় অবিশ্বাস্য। ইংল্যান্ডক হারিয়ে ওঠার পর ভেবেছিলাম ওটাই সেরা জয়। তবে অস্ট্রেলিয়া বেশি কঠিন লড়াই দিয়েছে।
শেষ টেস্টে অজিঙ্ক রাহানের নেতৃত্বে গোটা ভারতীয় দল লড়াই ফিরিয়ে দিয়েছে অজি শিবিরে। এই শিবিরে ভারত-অস্ট্রেলিয়া দলের মাঠের মধ্যে নানা বিতর্কে জড়িয়ে পড়া সিরিজকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।
মাঠের বাইরেও সেই বিতর্কের উত্তাপ ছড়িয়ে পড়েছে। স্টিভ স্মিথের ডিআরএস বিতর্ক থেকে শুরু করে বারবার ভারত অধিনায়ক কোহলি আক্রমণের নিশানায় থেকেছেন। এমনকী অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রধান জেমস সাদারল্যান্ডও কোহলিকে বিদ্রুপ করেছেন।
ফলে এদিন সিরিজ জিতে উঠে কোহলি এক প্রশ্নের উত্তরে বলেছেন, অজিরা আমাদের বন্ধু নয়। সিরিজের শুরুতে আমি হয়ত অন্য কথা বলেছিলাম। কারণ খেলার উত্তপ্ত আবহাওয়ার মধ্যে নানা কিছু হতে পারে। তবে এই সিরিজে ওরা আমাকে ভুল প্রমাণ করেছে। তবে আর কখনও আমাকে এমনটা বলতে শুনবেন না।
প্রসঙ্গত, কোহলির কাঁধের চোট নিয়ে অজিরা ব্যঙ্গ করেছেন। মুরলী বিজয়ের একটি ক্যাচ ধরাকে কেন্দ্র করে স্টিভ স্মিথ অশ্লীল আক্রমণ করেন। ম্যাথু ওয়েডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন রবীন্দ্র জাদেজা। ফলে সবমিলিয়ে খেলা বাদেও ঘটনাবহুল গেল ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। এবং কোহলির বন্ধুত্ব হারালেন স্মিথবাহিনী।












Click it and Unblock the Notifications