Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs SA, World Cup 2023:ইডেনে রেকর্ড ওয়ার্নারের, বড় রান না করেও রোহিত-পন্টিংদের নজির স্পর্শ করলেন অজি তারকা

ফাইনা্লে পৌঁছাতে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ২১৩ রান। একদিনের বিশ্বকাপেঐর নিরিখে খুব একটা বড় স্কোর নয়। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় আকাশে মুখ ছিল ভার। এমনকী বৃষ্টিতে খেলাও কিছুক্ষণের বন্ধ হয়েছিল। তাই ডার্কওয়ার্থ লুইসের কথা মাথায় রেখে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করে অস্ট্রে‌লিয়া।

ব্যাট হাতে শুরুতেই ঝড় তুলেছিলেন ডেভিড ওয়ার্নার। ১৮ বলে ২৯ রান করে বড় রানের দিকেই এগোচ্ছিলেন অজি তারকা ব্যাটসম্যান। কিন্তু মার্করামের বলেই হল ছন্দপতন। শুরুতে ঝড়ের পূর্বাভাস দিয়েও ইডেনকে হতাশ করলেন ওয়ার্নার। তবে ২৯ রান করেও একটা রেকর্ড গড়লেন অজি তারকা ব্যাটার। সেইসঙ্গে ছুঁয়ে ফেললেন রোহিত শর্মাকেও।

 AUS vs SA, World Cup 2023

রোহিত শর্মা পর পর দুটি বিশ্বকাপে ৫০০ রান করেছেন ব্যাট হাতে। বৃহস্পতিবার সেই রেকর্ড স্পর্শ করলেন ওয়ার্নারও। ২০১৯ সালে বিশ্বকাপে ৯ ম্যাচে ৬৪৮ রান করেছিলেন রোহিত। করেছিলে‌ন ৫টি শতরান। একইসঙ্গে ৩টি শতরান সহ চার বছর আগের বিশ্বকাপে ৬৪৭ রান করেছিলেন ওয়ার্নার।

চলতি বছর এখনও পর্যন্ত রোহিতের ব্যাট থেকে এসেছে ৫৫০ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৯ রান করার মধ্য দিয়ে ৫০০ রানের গণ্ডি পেরিয়ে গেলেন ওয়ার্নারও। সেমিফাইনাল ম্যাচ পর্যন্ত অজি তারকা ব্যাটারের রান ৫২৮। ফলে পর পর দুটি বিশ্বকাপে ৫০০ রান করার নজির গড়লেন রোহিত এবং ওয়ার্নার উভয়েই।

ICC World Cup 2023: 'শামি-ফাইনালে’ মুগ্ধ রাজনীতিবিদ থেকে সুরকার, দিল্লি-মুম্বইয়ে মিষ্টি পাঠাল কলকাতা পুলিশ
এখানেই শেষ নয় ইডেনে রিকি পন্টিংয়ের সঙ্গে এলিট তালিকাতেও অন্তর্ভুক্ত হলেন ওয়ার্নার। দ্বিতীয় অজি ব্যাটসম্যা‌ন হিসেবে বিশ্বকাপে ১৫০০ রান পূর্ণ করলেন। অজি ব্যাটারদের মধ্যে একদিনের বিশ্বকাপে ১৫০০ রান করার নজির এতদিন ছিল পন্টিংয়ের একারই। ইডেনে তাঁরই সাম‌নে সেই রেকর্ড স্পর্শ করলেন ওয়ার্নার।২৮ ইনিংসেই ১৫০০ রান পূর্ণ কর‌লেন ওয়ার্নার।

পন্টিংয়ের বিশ্বকাপের রান সংখ্যা ১৭৪৩। তালিকায় দ্বিতীয়স্থানে আছেন অজি বিশ্বকাপজয়ী অধিনায়ক। ২২৭৮ রান করে এক নম্বরে আছেন সচিন।ফিল্ডিংয়ের সময়েও বিন্দাস মুডে দেখা যায় ওয়ার্নাারকে।ইডেনে শিভাল্লি গান বাজার সময় নেচে উঠলেন ডেভিড ওয়ার্নার। এমনি,তেই পুষ্পার স্টাইল বেশ পছন্দ করেন অজি তারকা। আর প্রিয় গান শুনে ফিল্ডিং করার সময় স্থির থাকতে পারলেন না ওয়ার্নার।

এই ম্যাচে শুধু ওয়ার্নার নন, একইসঙ্গে রেকর্ড গড়েছেন ডেভিড মিলার। শতরান করেন এই ম্যাচে। প্রোটিয়া ব্যাটার হিসেবে বিশ্বকাপের নক আউটে সর্বোচ্চ রান করলেন মিলার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+