AUS vs SA, World Cup 2023: ইডেনে পুষ্পারাজ ওয়ার্নারের, নাচের স্টাইলে মাতিয়ে দিলেন দর্শকদের, দেখুন ভিডিও

AUS vs SA, World Cup 2023: ইডেনে দাঁড়িয়ে পুস্পা রাজ দেখালেন ওয়ার্নার।সাধারণত ব্যাট হাতে মার-কাঠারি ইনিংস খেলে গ্যালারি মাতিয়ে দেন ডেভিড ওয়ার্নার। তার ব্যাটে থাকে ভরপুর বিনোদনও। কিন্তু বৃহ্স্পতিবার ইডেনে ব্যাট করতে নামার আগেই ইডেন মাতিয়ে দিলেন অজি তারকা ক্রিকেটার। মেঘলা দিনে ক্রিকেটের নন্দন কাননে ফিল্ডিং করার সময়ই দর্শকদের বিনোদন উপহার দিলেন ওয়ার্নার।

বর্তমানে আইপিএল হোক বা আন্তর্জাতিক ম্যাচ স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে শোনা যায় জনপ্রি্য় হিন্দি গান। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি।শিভাল্লি গান বাজার সময় নেচে উঠলেন ডেভিড ওয়ার্নার। এমনিলতেই পুষ্পার স্টাইল বেশ পছন্দ করেন অজি তারকা। আর প্রিয় গান শুনে ফিল্ডিং করার সময় স্থির থাকতে পারলেন না ওয়ার্নার।

AUS vs SA, World Cup 2023

ম্যাচের ১৮ ওভারের সময় বি এবং সি ব্লকের মাঝামাঝি সময় ফিল্ডিং করছিলে‌ন ওয়ার্নার। সেই সময় স্টেডিয়াম জুড়ে বাজতে থাকে জনপ্রিয় গান শিভাল্লি। এই গান অত্যন্ত প্রিয় ওয়ার্নারের। অস্ট্রেলিয়ান হলেও ভারতীয় সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ আছে ওয়ার্নারের। তাঁর সোশ্যাল সাইটে দেখলেই তা অনুমান করা যায়।

এর আগেও অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার দক্ষিণ ভারতের জনপ্রিয় ছবির গানে নাচ করেছেন। 'হুক স্টেপ' যাকে বলে। সেই ধারা বজায় রেখেই এরআগে পা মেলালেন অল্লু অর্জুনের সাম্প্রতিক গান 'শ্রীভল্লি' গা‌নেও। ক্রিকেটের সঙ্গে বলিউড বা সিনেমা জগতের সম্পর্ক নতুন নয়। ভারতীয় দলের একাধিক ক্রিকেটারই বলিউড অভিনেত্রীদের সঙ্গে ঘর বেঁধেছেন। তবে ক্রিকেটের সঙ্গে সিনেমাকে জুড়ে দি‌লেন ওয়ার্নারও।


এই ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। কিন্তু শুরুতেই চার উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। মার্করামের একটি‌ দুরন্ত ক্যাচও নেন ওয়ার্নার। বৃষ্টির জন্য খেলা মাঝে কিছুক্ষণ বন্ধও থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+