Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs SA, World Cup 2023: বদলা অধরাই থাকল দক্ষিণ আফ্রিকার, মোতেরার মহারণে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

ইডেনে বদলা নিতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে প্রোটিয়াদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে কলকাতা থেকেই ফাইনালের টিকিট কানফার্ম করল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ৩ উইকেটে জয় পেয়ে রবিবার ফাইনালে ভারতের সামনে অজিরা।

টসে জিতে ইডেনে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক তেম্বা বাভুমা।ঘণ্টা বাজালেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং, তাঁর সঙ্গে ছিলেন সিএবি কর্তারা। যদিও প্রোটিয়া টপ অর্ডারের ব্যাটসম্যান সেমিফাইনাভলের মতো ম্যাচে একেবারেই ব্যাট হাতে সাফল্য পেলেন না। কোনও রান না করে শুরুতেই ফিরে গেলেন অধিনায়ক নিজেই।

 AUS vs SA, World Cup 2023

টুর্নামেন্টে ব্যাট হাতে ঝড় তোলা ডি কক ও ফ্লপ হলেন মেগা ম্যাচে। ৩ রানেই আউট হলেন ডি কক।শুরুতেই চার উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা।বড় রান পেলেন না ডুসেন-মার্করামও। রাশি ভ্যান ডার ডুসেন ও এইডেন মার্কররাম এই মাচে পুরো ব্যর্থ হ‌লেন। ডুসেন ৬, মার্করাম ১০ রানে আউট হলেন।

১৩ ওভার শেষে রান ৪ উইকেটে ৩২।সেখান থেকে দলকে টানেন ডেভিড মিলার।১১৬ বলে ১০১ রানের দুরন্ত ইনিংস খেললেন। একইসঙ্গে রেকর্ড গড়েছেন ডেভিড মিলার। শতরান করেন এই ম্যাচে। প্রোটিয়া ব্যাটার হিসেবে বিশ্বকাপের নক আউটে সর্বোচ্চ রান করলেন মিলার। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন হেইনরিখ ক্লাসেন। ৪৭ রান করে আউট হলেন প্রোটিয়া এই ব্যাটার।

কিন্তু বাকি দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা সেভাবে রান পেলেন না। ফলে বড় রানও স্কোরবোর্ডে উঠল না। ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২১২ রান তুলল প্রোটিয়ারা। অজিদের হয়ে তিনটি করে উইকেট নেন স্টার্ক ও প্যাট ও কামিন্স।দুটি করে উইকেট নেন হ্যাজেলউড ও হেড।

জবাবে ব্যাট করতে নেমে ব্যাট হাতে শুরুতেই ঝড় তুলেছিলেন ডেভিড ওয়ার্নার। ১৮ বলে ২৯ রান করে বড় রানের দিকেই এগোচ্ছিলেন অজি তারকা ব্যাটসম্যান। কিন্তু মার্করামের বলেই হল ছন্দপতন। এরপর ফের ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ০ রানেই আউট মার্শ। রাবাদার বলে দুরন্তভাবে ক্যাচ নিলেন ডুসেন। বিশ্বকাপের সেরা ক্যাচের তালিকায় থাকবে এটি।

ইডেনে সন্ধ্যার পর থেকেই বল টার্ন করতে শুরু করল,এরই সুযোগ নিলেন প্রোটিয়া অধিনায়ক। তারকা খচিত অজি ব্যাটসম্যানদের বিরুদ্ধে ব্যবহার করলেন মার্করাম-কেশব মহারাজদের।দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া অজি ব্যাটিংয়ের হাল ধরেন ট্রাভিস হেড এবং স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০ রান পূর্ণ করেলন অজি ব্যাটার হেড।

বড় রানের দিকে এগোনো হেডকে ফেরালেন কেশব মহারাজ। ৪৮ বলে ৬২ রান করে আউট হন অজি ব্যাটার। এরপরই বল ভেল্কি দেখালেন শামসি। প্রথমে লাবুসেন এবং পরে ম্যাক্সওয়েলকে ফিরিয়ে প্রোটিয়াদের দুরন্তভাবেই ম্যাচে ফেরালেন। মার্নাস আউট হলেন ১৮ রানে। ইডেনে উঠল ম্যাক্সওয়েল ঝড়। ১ রানেই ক্লাব হাউসের দিকে সাজঘরে ফিরে গেলেন ম্যাক্সওয়েল।

এরপর অজি ব্যাটিংয়ের হাল ধরেন স্মিথ ও ইনগ্লিস জুটি। কিন্তু নাটকীয়ভাবে ইডেনে ম্যাচের পট পরিবর্তন হল। পেণ্ডলামের দুলল ম্যাচের ভাগ্য। স্মিথকে ৩০ রানে ফেরালেন জেরাল্ড কোয়েটজি। তার বলেই আউট হলেন ইনগ্লিসও। রীতিমতো চাপে পড়ে যায় অজি শিবির।

কিন্তু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জানেন কীভাবে চাপের প্রেসার কুকার থেকে বেড়িয়ে আসতে হয়। স্টার্ক ও প্যাট কামিন্স দলকে ২০ রানের গণ্ডি পার করে দেন। শেষ পর্যন্ত কামিন্স এবং স্টার্কের ব্যাটে ভর করে জয় তুলে নিল অজিরা। সটার্ক ১৬ এবং কামিন্স ১৪ রানে অপরাজিত থাকেন। ৩ উইকেটে জয় পেল অজিরা।
এই ম্যাচে বেশ কয়েকটি ক্যাচ ফেললেন প্রোটিয়া ক্রিকেটাররা। তারই মূল্য দিতে হল প্রোটিয়াদের।
১৯৯২, ১৯৯৯, ২০০৭ এবং ২০১৫ সালের সেমিফাইনালে খেলেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু কোনও বারই ফাইনালের টিকিট পায়নি তারা। এর মধ্যে দু'বারই প্রোটিয়ারা হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। এবার চোকার্স তকমা ঘোচাতে মরিয়া ছিল প্রোটিয়ারা। কিন্তু তা বাস্তবে হল না। সেমিতে জিতে আগামী রবিবার ভারতের বিরাট প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+