AUS vs PAK: সিডনিতে বিদায়ী টেস্টে ওয়ার্নারকে বিশেষ সম্মান পাকিস্তান দলের, প্যাট কামিন্সের পঞ্চবাণ, দেখুন ভিডিও

বুধবার সিডনিতে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামলেন ডেভিড ওয়ার্নার। ঘরের মাঠে ওয়ার্নার আবেগ ছিল পরিপূর্ণ। গোটা সিডনি স্টেডিয়াম সমর্থনের ডালি নিয়ে হাজির হয়েছিল‌ দলের তারকা ব্যাটারের বিদায়ী টেস্টকে স্মরণীয় রাখতে। শুধু সতীর্থ বা দেশের সমর্থকদের কাছ থেকেই নয় একইসঙ্গে বিপক্ষ দলের কাছে শেষ টেস্টে বিরল সম্মান পেলেন ওয়ার্নার।

পাকিস্তান ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে দারুণ দৃষ্টান্ত স্থাপন করল। পাক দলের অধিনায়ক শান মাসুদ এবং তার দলের সতীর্থরা ডেভিড ওয়ার্নারকে গার্ড অফ অনার দিলেন, যখন অস্ট্রেলিয়ান ওপেনার দিনের শেষের দিকে ব্যাট করতে মাঠে নামেন তখনই তাঁকে এই সম্মান দেয় পাক দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এমন দৃশ্য সত্যিই মন ভরিয়ে দেওয়ার জন যথেষ্ট।

AUS vs PAK

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় মেত‌লবোর্নে করেই সিডনিতে খেলতে নেমেছে অজিরা। লক্ষ্য হোয়াইট ওয়াশ এবং ওয়ার্নারের বিদায়ী টেস্টকে স্মরণীয় রাখা।বছরের প্রথম দিনেই একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ওয়ার্নার। ভারতের মাটিতে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শেষেই অবসররের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। মূলত পরিবারকে সময় দেওয়ার কারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন অজি তারকা ব্যাটার।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু প্যাট কামিন্সের আগুনে বোলিংয়ে ভর করে পাকিস্তানে ৩১৩ রানেই গুটিয়ে দেয় অজিরা। ২০২৩ সাল যেখানে শেষ করেছিলেন ২০২৪ সেখান থেকেই শুরু করলেন কামিন্স। নিউ ইয়ার টেস্টে বল হাতে ৫ উইকেট নিলেন। বুধবার অজি পেসার ফেরালেন প্রতিপক্ষ দলের পাঁচ ব্যাটারকে। এরমধ্যে আছেন প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানকারী মহম্মদ রিজওয়ান। পাক ব্যাটারকে ৮৮ রানে আউট করেন কামিন্স।


এছাড়াও আঘা সলমন ও আজমীর জামাল অর্ধশতরান করেন। দিনের শেষে অজিদের রান বিনা উইকেটে ৬। বৃহস্পতিবার সকালে ওয়ার্নারের ব্যাট থেকে বড় রানের প্রত্যাশায় অজিরা।

এদিকে প্রথম দিনে একটি মজার ঘটনা ঘটল। ১০ বলের মধ্যে দুইবার পাক অধিনায়ককে আউট করলেন স্টার্ক। আসলে প্রথমবারের মতো নো বলের কারণে মাসুদ রক্ষা পেয়েছিলেন, কিন্তু মাত্র ১০ বলের পরেই মাসুদকে একই পদ্ধতিতে আবার আউট করেন মার্শ। এবার কিন্তু আম্পায়ারকে একটা কথা জিজ্ঞাসা করেছিলেন মার্শ। তিনি আম্পায়ারকে বলেছিলেন এটি এবার নো বল নয়তো? মিচেল মার্শের এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+