অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাক দলে জায়গা করে শিরোনামে ১৬ বছরের কিশোর পেসার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাক দলে জায়গা করে শিরোনামে ১৬ বছরের কিশোর পেসার

নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। সফরের টেস্ট সিরিজে পাক দলে জায়গা করে নিয়ে সংবাদ শিরোনামে ১৬ বছরের কিশোর ক্রিকেট প্রতিভা নাসিম শাহ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাক দলে জায়গা করে শিরোনামে ১৬ বছরের কিশোর পেসার

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সফরে ডাক পাওয়ার আগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে মাত্র পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ১৭ উইকেট পেয়েছেন নাসিম। স্কুল ক্রিকেট থেকে উঠে আসা এই প্রতিভার গতি ও লেট সুইং মুভমেন্ট দেখেই তাঁকে কঠিন সিরিজে দলে নেওয়া হয়েছে বলে জানান পাকিস্তানের কোচ মিসবা উল হক।

দলে শাহের সুযোগ পাওয়া প্রসঙ্গে মিসবা বলেছেন, 'অস্ট্রেলিয়ার গতি ও বাউন্সের উইকেটে কিশোর নাসিমের বোলিং দলের কাজে আসবে বলে বিশ্বাস। যোগ্যতার বিচারেই তাঁকে এই সিরিজে দলে নেওয়া হয়েছে। এরপর ১৬ বছরের কিশোর ক্রিকেটার পরিবেশের সঙ্গে নিজেকে কীভাবে মানিয়ে নেয়, সেটাই এখন দেখার।'

শেষবার মিসবার অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান। ২০১৬-১৭ সালে সেবার সেই সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ০-৩ ব্যবধানে হেরে বসেছিল পাকি দল। সব মিলিয়ে গত ছয় দশকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতেনি পাকিস্তান। এবার হিসেব পাল্টে দেওয়ার আশা দেখছেন কোচ মিসবা।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/ZnQWgZKn1Ss" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

ডানহাতি এই কিশোর বোলারের বোলিং অ্যাকশন বেশ ভালো।গলি ক্রিকেট থেকে উঠে এসে পাকিস্তানের অনূর্ধ্ব-১৬ যুব দলে খেলেছেন শাহ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও প্রতিনিধিত্ব করেছেন ডানহাতি। নিউজিল্যান্ডের শেন বন্ডের ভক্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেক করলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নবম কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে খেলবেন নাসিম।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/wN4ya84k11M" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+