Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs PAK: সিডনিতে দ্বিতীয় দিনে ভিলেন বৃষ্টি, বড় রানে ব্যর্থ ওয়ার্নার, বল বদলের বার্তা ভনের

অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভিলেন হল বৃষ্টি। প্রথম দিনে পাকিস্তানকে ৩১৩ রানে অলআউট করার পর অজিদের স্কোর ছিল বিনা উইকেটে ৬। দ্বিতীয় দিনে অজি ক্রিকেট প্রেমীদের নজর ছিল বিদায়ী টেস্ট খেলতে নামা ডেভিড ওয়ার্নারের দিকেই। কিন্তু শেষ টেস্টের প্রথম ইনিংসে বড় রান করতে পারলেন না ওয়ার্নার। তারপর দিনের মাঝপথেই বৃষ্টি এবং মন্দ আলোর জন্য খেলা বন্ধ হয়ে গেল।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় মেে‌লবোর্নে করেই সিডনিতে খেলতে নেমেছে অজিরা। লক্ষ্য হোয়াইট ওয়াশ এবং ওয়ার্নারের বিদায়ী টেস্টকে স্মরণীয় রাখা।বছরের প্রথম দিনেই একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ওয়ার্নার। কিন্তু অজি বাঁহাতি ব্যাটারের শেষ টেস্টের প্রথম ইনিংসে সংগ্রহ ৬৮ বলে ৩৪ রান। ২০ রানেই আউত হতে বসেছিলেন ওয়ার্নার।

AUS vs PAK

আজমীর জামালের বলে সাইম আয়ূব সহজ ক্যাচ না ফস্কালে ২০ রানেই আউট হতেন ওয়ার্নার। কিন্তু জীবন পেয়েও ১৪ রানের বেশি করতে পারলে‌ন না অজি ওপেনার। আঘা সমলমনের বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার। অন্যদিকে ৪৭ রান করে আউট হলেন খোয়াজা।

এরপর অজি ব্যাটিংয়ের হাল ধরেন লাবুসনে এবং স্মিথ। লাবুসনে ২৩ ও স্মিথ ৬ রানে অপারজিত আছেন। এরপর বৃষ্টি নামে। বৃষ্টি থামলেও এমন্দ আলোর জন্য খেলা শুরু করা য়ায়নি। স্থানীয় সময় বিকেল ৪.৫২ মিনিটে দিনের মতো খেলা সমাপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১১৬।

আপাতত ১৯৭ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া, তৃতীয় দিনের শুরুতেই দ্রুত রান তুলে প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে হবে অজিদের। বৃষ্টির কারণ ম্যাচ ড্র হলে হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থেকে যাবে প্যাট কামি‌ন্সদের।

সিডনিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু প্যাট কামিন্সের আগুনে বোলিংয়ে ভর করে পাকিস্তানে ৩১৩ রানেই অল আউট হয়ে যায়। নিউ ইয়ার টেস্টে বল হাতে ৫ উইকেট নিলেন।প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানকারী মহম্মদ রিজওয়ান(৮৮ রান)।

বৃষ্টির পর মন্দ আলোর জন্য খেলা বন্ধ হয়ে থাকার সময় মজার পোস্ট করেছেন মাইকেল ভ‌ন। বর্তমানে লাল বলের পাশাপাশি গোলাপি বলের টেস্টও হয়, সেটা হয় নৈশালোকে। খে‌লা বন্ধ থাকার সময় ভন এক্স-এক লেখেন, শুধু বলকে গোলাপিতে পরিবর্তন করে দিলেন ফের খেলা শুরু হয়ে যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+