AUS vs PAK: আইসিসির সঙ্গে সংঘাতের মধ্যেই খোয়াজা পাশে পেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে, পাক দলে জোড়া বদল
অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টর শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উসমান খোয়াজা। প্যালেস্টাইন ও ইজরায়েলের যুদ্ধে মৃত্যু হয়েছে অসংখ্য সাধারণ মানুষের। তার প্রতিবাদে মানবাধিকারের স্লোগান সম্বলিত জুতো পরে টেস্ট খেলতে চেয়েছিলেন উসমান খোয়াজা। কিন্ত আইসিসি তাঁকে অনুমতি না দেওয়ায় শুরু হয়েছে সংঘাত। কিন্তু সিডনি টেস্ট শুরুর আগে এই ইস্যুতে অজি ক্রিকেটার পাশে পেলেন দেশের প্রধানমন্ত্রীকে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ প্যালেস্তাইন-ইসরায়েল সংঘাতের প্রতিবাদে যে মানবিক সিদ্ধান্ত নিয়েছিলেন তার জন্য উসমান খোয়াজাকে অভিনন্দন জানিয়েছেন। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী বলেন, "আমি উসমান খোয়াজাকে শুভেচ্ছা জানাতে চাই কারণ ও সাধারণ মানুষের পাশে রয়েছেন, নিরীহ মানুষের পাশে রয়েছেন।আমি খোয়াজার সিদ্ধান্তকে সন্মান করি। ও মানবিক মূল্যবোধের স্বার্থে যে সাহস দেখিয়েছে তার জন্য ওকে অভিনন্দন জানাই।"

প্রথম টেস্ট ম্যাচের আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটারের জুতোয় লেখা যে বার্তা তুলে ধরতে চেয়েছিলেন বাংলা অর্থ করলে হয় সব জীবন সমান, স্বাধীনতা, মানবাধিকার। মানবাধিকার সংক্রান্ত বিশেষ বার্তা দিতে চেয়েছিলেন খোয়াজা। কিন্তু আইসিসি অজি ক্রিকেটারকে ওই জুতো পরে খেলতে অনুমতি দেননি। যদিও তিনি ফের প্রতিবাদে সামিল হয়েছিলেন।
পরবর্তীতে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনিং ব্যাটসম্যান কালো আর্মব্যান্ড পড়ে খেলতে নামলে পোশাক ও সরঞ্জামের বিধি লঙ্ঘনের জন্য তাঁকে অভিযুক্ত করা হয়। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে এমসিজিতে খোয়াজা ব্যাটে জলপাইয়ের ডাল ধরে একটি ঘুঘুর ছবি ব্যবহার করে শান্তির বার্তা দিতে চাইলে, সেটিকেও আইসিসিকে নিষিদ্ধ করে।মেলবোর্ন টেস্টে খোয়াজার জুতোয় লেখা ছিল তাঁর মেয়ে আইশা ও আয়লার নাম।
তৃতীয় টেস্ট খেলতে নামার আগে এই প্রসঙ্গে খোয়াজা বলেন, 'আমি এই জিনিসগুলি ইচ্ছা করে করি না - এটি এমন কিছু যা আমাকে দীর্ঘকাল ধরে প্রভাবিত করেছে। আমি টেস্ট সিরিজের আগে শেফিল্ড শিল্ড ক্রিকেট খেলছিলাম এবং আমার সত্যিই অনুপ্রেরণার অভাব ছিল।'
একইসঙ্গে খোয়াজা উল্লেখ করেন, আমি আমার স্ত্রী-র সঙ্গে কথা বলেছি, আমি আমাদের ক্রীড়া মনোবিজ্ঞানী ব্রেন্ট মেমব্রে এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গেও কথা বলেছি এবং তাদের বলেছিলাম যে আমি এই মুহূর্তে অনুপ্রেরণার অভাব আমি বোধ করছি।'
বুধবার থেকে সিডনিতে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় টেস্ট। এই ম্যাচে অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশ অপরিবর্তিত রাখছে। এটাই ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট। অন্যদিকে পাক শিবির দলে দুটি পরিবর্তন করেছে। শেষ ম্যাচে খেলবেন না শাহীন শাহ আফ্রিদি ও ইমাম উল হক। তাঁদের পরিবর্তে দলে এসেছেন সাজিদ খান ও সাইম আয়ূব।












Click it and Unblock the Notifications