AUS vs PAK: অস্ট্রেলিয়া টি২০ সিরিজ জয় নিশ্চিত করে ফেলল, চুনকাম এড়ানোই পাকিস্তানের বড় চ্যালেঞ্জ
AUS vs PAK: অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের আন্তর্জাতিক সিরিজ জয়ের পর লম্ফঝম্প শুরু করেছিল পাকিস্তান। যদিও টি২০ সিরিজ হেরেই দেশে ফিরতে হবে মহম্মদ রিজওয়ানদের।
শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে টি২০ আন্তর্জাতিকে চুনকাম হওয়া ঠেকানোই এখন পাকিস্তানের কাছে বড় চ্য়ালেঞ্জ। সি়ডনিতে ১৩ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে অজিরা।

অস্ট্রেলিয়া আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে জশ ইনগ্লিসের দল তোলে ১৪৭ রান। ওপেনার ম্যাথু শর্ট করেন ৩২ রান। অ্যারন হার্ডি ২৮, গ্লেন ম্যাক্সওয়েল ২১, জ্য়াক ফ্রেজার-ম্যাকগার্ক ২০, টিম ডেভিড ১৮ ও মার্কাস স্টইনিস ১৪ রান করেন।
অধিনায়ক ইনগ্লিস ২ বলে ০ রানে আউট হন। হ্যারিস রউফ ৪ ওভারে ২২ রান দিয়ে চার উইকেট নেন। ৪ ওভারে ১৭ রান খরচ করে আব্বাস আফ্রিদি নেন তিন উইকেট। ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ২ উইকেট সুফিয়ান মুকিমের।
জবাবে খেলতে নেমে পাকিস্তান ১৯.৪ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায়। চারে নামা উসমান খান ৩৮ বলে সর্বাধিক ৫২ রান করেন। অধিনায়ক মহম্মদ রিজওয়ানের সঙ্গে ওপেন করেন বাবর আজম। রিজওয়ান ১৬ ও বাবর ৩ রান করেন। ২৮ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন ইরফান খান।
স্পেনসার জনসন ৪ ওভারে ২৬ রান দিয়ে পাঁচ উইকেট দখল করেন। অ্যাডাম জাম্পা ৪ ওভারে ১৯ রান দিয়ে নিলেন ২ উইকেট। ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ১টি উইকেট পান জেভিয়ার বার্টলেট। সোমবার সিরিজের শেষ ম্য়াচ হোবার্টে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications