AUS vs IND: শক্তিশালী হয়ে ফিরে আসব....দলের ব্যর্থতার মধ্যেই আত্মবিশ্বাসী যশস্বীর বিরাট বার্তা

ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার মধ্যেই একমাত্র উজ্জ্বল যশস্বী জয়সওয়াল। প্রথমবার ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাওয়া যশস্বী কিন্তু দুরন্ত পারফরম্যান্স করেছেন ব্যাট হাতে। ২০২৪ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রমাণ করেছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। সিরিজ শেষে নিজের অনুভূতির কথা প্রকাশ করলেন যশস্বী জয়সওয়াল।

সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ভারতীয় দলের তরুণ ওপেনার। সেখানে নিজের ব্যাট করার একটি ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, আমি অস্ট্রেলিয়া সফর থেকে অনেক কিছু শিখতে পারলাম। কিন্তু দুভার্গ্যবসত ফলাফল তেমনটা হল না যেটা আমরা আশা করেছিলাম। আমরা আরও শক্তিশালী হয়েই ফিরব। আপনাদের সমর্থনই আমাদের কাছে সব কিছু।

বিখ্যাত ক্রিকেটাররা যশস্বী জয়সওয়ালের এই পোস্টে কমেন্ট করেছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খোয়াজা লিখেছেন, তোমার কাজকে খুব ভালোবাসি ভাই। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন লিখেছেন, তুমি একজন সুপারস্টার। তোমার খেলা দেখতে খুবই ভালো লাগে।

দল হতাশাজনক পারফরম্যান্স করলেও যশস্বী কিন্তু ব্যক্তিগত নৈপূণ্য দেখিয়েছেন। সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজে ১০ ইনিংসে যশস্বীর ব্যাট থেকে এসেছে ৩৯১ রান, ভারতীয়দের মধ্যে তাঁর রানই সর্বোচ্চ। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে পারথে ১৬২ রান করেছিলেন। এরফলে ওপেনার হিসেবে নিজের জায়গা দলে পাকা করে নিলেন যশস্বী। এরপর তাঁর পরীক্ষা হবে ইংল্যান্ডে।

অস্ট্রেলিয়া সফরে তাঁর ওপেনিং পার্টনারের বদল ঘটেছিল দুই বার। প্রথমে রাহুল তাঁর সঙ্গী হন পরে আবার রোহিত ফেরেন ওপেনিংয়ে, শেষ টেস্টে রাহুলের সঙ্গে ওপেন করেন। বিপরীত দিকের ক্রিকেটার বদলে গেলেও নিজের পারফরম্যান্স ধরে রাখেন যশস্বী। মেলবোর্নের দ্বিতীয় ইনিংসে তাঁকে বিতর্কিত আউট না দিলেন শতরান করতে পারতেন। পারথের দ্বিতীয় ইনিংসে রাহুলের সঙ্গে ২০০ রানের পার্টনারশিপ তৈরি করে রেকর্ড সৃষ্টি করেন।


শুধু এই সিরিজেই নয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ সার্কেলে ভারতীয় দলের সবথেকে বড় প্রাপ্তির নাম যশস্বী জয়সওয়াল। ২০২৩ সালে টেস্ট অভিষেক হয় যশস্বীর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ সার্কেলে ১৯ ম্যাচেই খেলেছেন। রান করেছেন ১৭৯৮। সর্বোচ্চ ২১৪, গড় ৫২.৮৮। আপাতত ভারতীয় ক্রিকেটে যশস্বী ভব।

টেস্টের পর এবার যশস্বীকে দেখা যেতে পারে একদিনের ক্রিকেটে স্থায়ী ওপেনার হিসেবে। আপাতত যশস্বীকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে থাকতে পারেন যশস্বী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+