AUS vs IND: ছক্কা মেরে শতরান করলেন, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে সেঞ্চুরি করে নজির যশস্বীর

প্রথম ইনিংসে ০ রানে আউট হয়েছিলেন, কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই চেনা মেজাজে ব্যাট করতে থাকেন যশস্বী জয়সওয়াল, রীতিমতো অস্ট্রেলিয়ান বোলারদের উপর শাসন করতে থাকেন ভারতের তরুণ ব্যাটার। কামিন্স-স্টার্কদের বিরুদ্ধে পারথের পিচে অবলীলায় ব্যাট করলেন। রবিবাসরীয় সকালেই শতরান করলেন যশস্বী।

শনিবারই ব্যাট করতে নেমে ৯০ রান করে রেখেছিলেন যশস্বী। তাঁর ৯০ রানের ইনিংসে ছি্ল সাতটি চার এবং দুটি ছক্কা। রবিবার তৃতীয় দিনের খেলার শুরু থেকেই শতরানের দিকে এগোতে থাকেন। শনিবার যশস্বী আগ্রাসী মেজাজে ব্যাট করলেও রবিবার সকালে শতরানের দুয়ারে থাকা যশস্বী কিছুটা সাবধানী ছিলেন, এরইমধ্যেই একটি চার মারেন।

যশস্বীর রান যখন ৯৫, তখন হ্যাজেলউডের একটি বল তাঁর ব্যাটের কানায় লেগে স্লিপে যায়, কিন্তু ভাগ্য ভালো ছিল, কেউ সেই বল তালুবন্দি করতে পারেননি। এরপর সরাসরি ছক্কা মেরে শতরান পূরণ করে ফেলেন যশস্বী। সেইসঙ্গে উচ্ছাসে ভাসতে দেখা গেল তরুণ ভারতীয় ব্যাটারকে। ২০৫ বলে শতরান পূরণ করলেন। ২২ বছরের যশস্বী অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে শতরান করে নজির তৈরি করলেন। শতরান করার পর নিজস্ব স্টাইলে সেলিব্রেশন করলেন।


শনিবার টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনবে ব্যাট করতে নেমে দুটি গুরুত্বপূর্ণ রেরর্ড তৈরি করছিলেন যশস্বী। তার মধ্যে এমন একটি নজির তৈরি করেন যা টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে এমন রেকর্ড কোনও ব্যাটারের নেই। টেস্টে ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড এখন যশস্বীরই দখলে। শনিবারই বছরের ৩৪তম ছক্কাটি হাঁকান যশস্বী।

তার কয়েক ঘণ্টা আগেই কোচ গৌতম গম্ভীরের সামনে তাঁরই করা একটি রেকর্ড ভাঙেন যশস্বী। ভারতের বাঁ হাতি ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি রান ছিল গম্ভীরের। ২০০৮ সালে গম্ভীর করেছিলেন ১১৩৪ রান। এক ক্যালেন্ডার ইয়ারে ভারতের বাঁ হাতি ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করার নজির তৈরি করলেন যশস্বী।

বয়সে নবীন হলেও বিগত ১ বছরের বেশি সময় ধরে ভারতীয় টেস্ট দলে গুরু দায়িত্ব পালন করছেন যশস্বী। লাল বলের ক্রিকেটে তিনি এখন টিম ইন্ডিয়ার স্থায়ী ওপেনার। ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ভরসা ছিলেন তরুণ এই ক্রিকেটার। পারথের পিচে আগ্রাসী মেজাজে ব্যাটিং করছেন যশস্বী। মাঝেমধ্যেই হাতের সমস্যা হচ্ছিল। ফিজিও-র কাছ থেকে পরিষেবাও নিচ্ছিলেন। কিন্ত খেলা চালিয়ে যাচ্ছেন।

যশস্বী শতরান করলেও ৭৭ রানে আউট হলেন কেএল রাহুল। কিন্তু ভারতের প্রথম ওপেনিং জুটি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ২০০ রানের পার্টনারশিপ তৈরি করে নজির সৃষ্টি করলেন রাহুল-যশস্বী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+