AUS vs IND: বিরাট কোহলির শিক্ষাই বদলে দিয়েছে যশস্বীর জীবন! প্রথম টেস্টের আগে কী জানালেন তারকা ক্রিকেটার?
মাত্র এক বছরের মধ্যেই জীবন অনেকটাই বদলে গিয়েছে যশস্বী জয়সওয়ালের। বয়সে নবীন হলেও বিগত ১ বছরের বেশি সময় ধরে ভারতীয় টেস্ট দলে গুরু দায়িত্ব পালন করছেন যশস্বী। লাল বলের ক্রিকেটে তিনি এখন টিম ইন্ডিয়ার স্থায়ী ওপেনার। কখনও শুভমান গিল বা কখনও রোহিত, বিপরীত দিকে ক্রিকেটারের মুখ বদল ও নাম বদল হয়, কিন্তু এক থেকে যান যশস্বী।
শুক্রবার থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। এই সিরিজেও শক্তিশালী অজি বোলিংয়ের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের সূচনা করবে তরুণ এই ক্রিকেটার। রোহিত প্রথম ম্যাচে খেলতে পারবেন না ফলে যশস্বীর সঙ্গী হতে পারেন কেএল রাহুল। পারথে প্রথম ম্যাচে খেলতে নামার আগে যশস্বী কোহলির পরামশর্ কীভাবে তাঁর জীবন বদলে দিয়েছে।

একইসঙ্গে যশস্বী আরও বলেন, আমি দিনের পর দিন ধরে তাঁকে অনুসরণ করেছি। তাঁর প্রক্রিয়াটি মেনে চলেছি, এটি আমাকে ভালো খেলতে এবা উন্নতি করতে প্রভূত সাহায্য করেছিল। আমি বিরাট কোহলির থেকে অনেক অনুপ্রেরণা লাভ করেছিলাম। আমি তাঁর থেকে অনেক কিছু শিখতে পেরেছি।
প্রথমবার ভারতীয় সিনিয়র দলের সঙ্গে অস্ট্রেলিয়া এসেছি। এই প্রসঙ্গে যশস্বী বলেন, এটা আমার প্রথম অস্ট্রেলিয়া সফর, এখানকার পরিবেশ পরিস্থিতি থেকে উইকেট সব কিছুই আলাদা। এখানে খেলার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত আছি।
এখানেই থেমে না থেকে যশস্বী আরও বলেন, আমি সব সময়ই গভীরে গিয়ে কোনও জিনিসকে পেতে চাই। অনেক সময়ই মানুষরা বাইরে থেকে অনেক কিছু বলেন। কিন্তু ভিতরে কী হচ্ছে সেটা নিয়ে তাঁদের ধারণা থাকে না। ফলে আমি সেটাই চাই। আমি সব সময় শেখার চেষ্টা করি। কীভাবে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিয়েছেন সেই প্রসঙ্গে যশস্বী বলেন, আমি অনুশীলনের আগে ভালো ঘুম এবং খাওয়ার চেষ্টা করি। আমি অনুশীলনে সতেজ থাকার চেষ্টা করি।
এদিকে ভারতীয় দলের স্কোয়াডে যুক্ত হয়েছেন দেবদত্ত পাড়িক্কল। তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে বিসিসিআই।












Click it and Unblock the Notifications