AUS vs IND: যশস্বীকে প্রথম বলে আউট করে বদলা নিলেন স্টার্ক, রাহুলের 'আউট' ঘিরে নাটকীয় ঘটনা

পারথের প্রথম ইনিংসের পর এবার অ্যাডিলেড, ওপেন করতে নেমে ফের ব্যর্থ হলেন যশস্বী জয়সওয়াল। পিঙ্ক বল টেস্টের প্রথম ওভারের প্রথম বলেই আউট হলেন যশস্বী। এই নিয়ে তৃতীয়বার টেস্ট ক্রিকেটে ০ রানে আউট হলেন যশস্বী। এর আগে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০ রানে আউট হয়েছিলেন। এবার ফের একবার রানের খাতা খোলার আগেই আউট হলেন তরুণ ভারতীয় ওপেনার।

অ্যাডিলেডে তখনও হয়ত দর্শকরা নিজেদের আসনে ঠিক মতো বসতেই পারেননি। প্রথম দিনের প্রথম বল করলেন মিচেল স্টার্ক। লেগ স্ট্যাম্পে পড়ে হালকা ভিতরে গেল বল। কিন্তু যশস্বী বলের লাইন মিস করলেন, ফলে বল প্যাডে লাগতেই আউটের আবেদন করলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। আম্পায়ার আউট দিলেন, যশস্বী রাহুলের সঙ্গে আলোচনা করে রিভিউ না নিয়েই সাজঘরের দিকে হাঁটা লাগালেন। রিভিউ নিলে ভুল করতেন।

এই নিয়ে তৃতীয়বার প্রথম ইনিংসের প্রথম বলে উইকেট পেলেন স্টার্ক, সেইসঙ্গে নয়া রেকর্ড তৈরি করলেন অস্ট্রেলিয়ান বোলার।এই রেকর্ড আর কারও নেই। একইসঙ্গে পারথের বদলাও নিয়ে নিলেন স্টার্ক। পারথে দ্বিতীয় ইনিংসে স্টার্ককে জবাব দিয়েছিলেন যশস্বী। পারথে দ্বিতীয় ইনিংসে একটা ওভারের দুটো বলে কোনও রানই করতে পারেননি ভারতের ওপেনিং ব্যাটার। তখন যশস্বীর দিকে তাকিয়ে হাসছিলেন স্টার্ক, প্রতিপক্ষ বোলারের হাসির সঙ্গে যেন মিশে ছিল বিদ্রুপও। তার জবাব সঙ্গে সঙ্গেই দেন।

সেই সময় স্টার্ককে উদ্দেশ্য করে জয়সওয়াল বলেন, 'খুব আস্তে বল করছ আমাকে'। এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এবার অ্যাডিলেডে যশস্বীকে প্রথম ওভারের প্রথম বলে ফিরিয়ে বদলাটা নিয়ে নিলেন অজি পেসার।

এর আগে সুনীল গাভাসকর, সুধীর নায়েক, ভি রমন, এসএস দাস, ওয়াসিম জাফর, কেএল রাহুলের মতোই টেস্টে ওপেনার হিসেবে ০ রানে আউট হওয়ার লজ্জার নজির তৈরি করলেন যশস্বীও।

অন্য দিকে স্কট বোল্যান্ডও প্রথম বলেই প্রায় উইকেট পেয়ে গিয়েছেন। কিন্ত প্রথম ফিল্ড আম্পায়ার তঁার বলটি নো ঘোষণা করেন। ফলে তখনই রাহুলের আউট খারিজ হয়ে যায়, পরে দেখা যায় বল রাহুলের ব্যাটেই লাগেনি। ভাগ্য ভালো থাকায় একটা ডিআরএস বেচে গেল ভারতের। তবে রাহুলের আউট দেখে ব্যাট করতে মাঠের নেমে আসেন কোহলি, নো বল হওয়ায় ফিরে গেলেন সাজঘরে।

যশস্বী ০ রানে আউট হলেও রাহুল এবং গিল জমাট ভাবেই খেলতে শুরু করেছেন অ্যাডিলেডে। দুই জনে ৫০ রানের পার্টনারশিপও তৈরি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+