AUS vs IND: টেস্ট ক্রিকেটের ইতিহাসে নয়া মাইলস্টোন যশস্বীর, মুখেই দিলেন স্টার্ককে পাল্টা জবাব, দেখুন ভিডিও
যশস্বী ভব! ভারতীয় ক্রিকেটে বিগত ১ বছর ধরে সবথেকে চর্চিত শব্দ এটাই। তরুণ এই ক্রিকেটার এক বছরের একটু বেশি সময় আগে সুযোগ পান জাতীয় দলে, এরপর থেকে তাঁকে বাদ দেওয়া তো দূরের কথা, প্রথম একাদশের বাইরেও ভাবা সম্ভব হয়নি টিম ম্যানেজমেন্টের পক্ষে। প্রতিভার সঙ্গে দুরন্ত সাহস, এই দুইয়ের কম্বিনেশনে ভর করেই যশস্বী মাঠে নামেন।
পারথে শুক্রবার প্রথম ইনিংসে ০ রানে আউট হয়েছিলেন, কিন্ত ফর্মে ফিরতে ২৪ ঘণ্টার বেশি সময় নিলেন না। শনিবার পারথ সাক্ষী থাকল এক প্রতিভাবান তরুণ ভারতীয় ব্যাটারের দুরন্ত ব্যাটিংয়ের এবং অসীম সাহসের। অস্ট্রেলিয়ার মাঠে এর আগে অনেক ভারতীয় ভারতীয় ব্যাটারই রান করেছেন কিন্তু অজিদের চোখে চোখ রেখে পাল্টা স্লেজিং, কতজন ভারতীয় ব্যাটার করতে পারেন, রান করলেন, রেকর্ড বুকে নাম তুললেন, সেই সঙ্গে সাহসিকতার প্রমাণ রাখলেন।

উল্লেখ্যে এদিনই কোচ গৌতম গম্ভীরের সামনে তাঁরই করা একটি রেকর্ড ভাঙেন যশস্বী। ভারতের বাঁ হাতি ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি রান ছিল গম্ভীরের। ২০০৮ সালে গম্ভীর করেছিলেন ১১৩৪ রান। এক ক্যালেন্ডার ইয়ারে ভারতের বাঁ হাতি ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করার নজির তৈরি করলেন যশস্বী। শনিবার ১৫ রান পূর্ণ করার সাথে সাথে তিনি ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটি নতুন রেকর্ড তৈরি করেন। দ্বিতীয় ইনিংসে ৯০ রানে অপরাজিত আছেন তিনি। তৃতীয় দিনে তাঁর থেকে রয়েছে শতরানের প্রত্যাশা।
#YashasviJaiswal didn't hesitate! 😁
— Star Sports (@StarSportsIndia) November 23, 2024
"It’s coming too slow!" - words no fast bowler ever wants to hear! 👀
📺 #AUSvINDOnStar 👉 1st Test, Day 2, LIVE NOW! #AUSvIND #ToughestRivalry pic.twitter.com/8eFvxunGGv
প্রতিভা দিয়ে রেকর্ড সৃষ্টি করলেন কিন্তু সাহসে ভর করে স্লেজিংয়ের পাল্টা জবাব দিলেন। ভারতের দ্বিতীয় ইনিংসের ১৯ তম ওভারটি করতে এসেছিলেন মিচেল স্টার্ক। ওভারের তৃতীয় বলে একটি চার মারেন যশস্বী।
এরপরের দুটো বলে কোনও রানই করতে পারেননি ভারতের ওপেনিং ব্যাটার। তখন যশস্বীর দিকে তাকিয়ে হাসছিলেন স্টার্ক, প্রতিপক্ষ বোলারের হাসির সঙ্গে যেন মিশে ছিল বিদ্রুপও। তার জবাব দিলেন সঙ্গে সঙ্গেই। ,
সেই সময় স্টার্ককে উদ্দেশ্য করে জয়সওয়াল বলেন, 'খুব আস্তে বল করছ আমাকে'। এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।












Click it and Unblock the Notifications