AUS vs IND: যশস্বীর নয়া কীর্তি, গম্ভীরের সামনেই তাঁর রেকর্ড ভাঙলেন, এবার তরুণ ব্যাটারের লক্ষ্য সচিন
বছরভর দুরন্ত ছন্দে আছেন যশস্বী জয়সওয়াল। পারথে প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দলকে ভরসা দিচ্ছেন যশস্বী জয়সওয়াল। শনিবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে চা পানের বিরতি পর্যন্ত ৪২ রানে অপরাজিত আছেন যশস্বী। কিন্তু এরইমধ্যে ভেঙে দিলেন কোচ গৌতম গম্ভীরের একটি রেকর্ড।
কোচ গৌতম গম্ভীরের সামনে তাঁরই করা একটি রেকর্ড ভাঙলেন যশস্বী। ভারতের বাঁ হাতি ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি রান রয়েছে গম্ভীরের। ২০০৮ সালে গম্ভীর করেছিলেন ১১৩৪ রান। কিন্তু এবার এই রেকর্ডের মালিক হলেন যশস্বী। এক ক্যালেন্ডার ইয়ারে ভারতের বাঁ হাতি ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করার নজির তৈরি করলেন তরুণ এই ব্যাটার। শনিবার ১৫ রান পূর্ণ করার সাথে সাথে তিনি ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটি নতুন রেকর্ড তৈরি করেন।

গম্ভীরের মাইলস্টোন ভাঙার পর এবার এখন তার লক্ষ্য ভারতীয় ব্যাটসম্যান সচিন তেন্ডুলকারের এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক টেস্ট রান করার বিশ্ব রেকর্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে ৪৪৪ রান করতে পারলেই সচিনের নজির স্পর্শ করতে পারবেন যশস্বী। এক ক্যালেন্ডার ইয়ারে ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে রান করার মালিক হতে পারেন যশস্বী। ২০১০ সালে সচিন এক ক্যালেন্ডার ইয়ারে ১৫৬২ রান করেছিলেন।
জো রুটের সঙ্গে ভালোই টক্কর দিচ্ছেন ভারতীয় তরুণ ব্যাটার। তাঁর সামনে সুযোগ রয়েছে সচিনের মাইলস্টোন স্পর্শ করা। ইতিমধ্যে সুনীল গাভাসকরের একাধিক রেকর্ড ভেঙে দিয়েছেন যশস্বী। শেষ নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দল হারলেও ব্যাট হাতে ভালোই পারফরম্যান্স করেছেন যশস্বী। ফলে আইসিসির ক্রম তালিকাতেও উন্নতি করছেন।
মাত্র এক বছরের মধ্যেই জীবন অনেকটাই বদলে গিয়েছে যশস্বী জয়সওয়ালের। বয়সে নবীন হলেও বিগত ১ বছরের বেশি সময় ধরে ভারতীয় টেস্ট দলে গুরু দায়িত্ব পালন করছেন যশস্বী। লাল বলের ক্রিকেটে তিনি এখন টিম ইন্ডিয়ার স্থায়ী ওপেনার। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দলকে রানের দিশা দেখাচ্ছেন কেএল রাহুল এবং যশস্বী জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের লিড ১৩৩ রান হয়ে গিয়েছে। জমাট ব্যাটিং করছেন।
ভারতীয় দল প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে কিন্তু জমাট খেলতে শুরু করেছে। ফলে ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে বেশি লিড পেলে জয়ের আশা বৃদ্ধি পাবে। কারণ শেষ ইনিংসে এই মাঠে ব্যাট করা কঠিন হবে।












Click it and Unblock the Notifications