AUS vs IND: সিরিজ জুড়ে অক্লান্ত বোলিং, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হওয়াতেই সমস্যায় বুমরাহ? সোশ্যাল মিডিয়ায় ঝড়

সিডনি টেস্টের দ্বিতীয় দিনেই জসপ্রীত বুমরাহকে নিয়ে প্রবল বিড়ম্বনায় ভারতীয় দল। ম্যাচের মধ্যেই মাঠ ছাড়তে হয়েছে ভারত অধিনায়ককে। এমনকি উদ্বেগ বৃদ্ধি করে স্ক্যান করার জন্য বুমরাহকে নিয়ে যাওয়া হয় সিডনির স্থানীয় একটি হাসপাতলে। বুমরাহ কোথায় এবং কী ভাবে চোট পেয়েছেন, তা নিয়ে ভারতীয় শিবিরের পক্ষ থেকে কিছু জানা যায়নি। যদিও খেলা চলাকালীনই হাসপাতাল থেকে ফের ভারতীয় শিবিরে ফিরে এসছেন বুমরাহ। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বুমরাহের এই অবস্থার জন্য কাঠগড়ায় তুলেছেন টিম ম্যানেজমেন্টকে।

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে বুমরাহকে। শামি না থাকায় বুমরাহই একমাত্র অভিজ্ঞ পেসার। ফলে অনেক বেশি চাপ নিতে হয়েছে হয়েছে। শুধু চলতি সিরিজেই নয় বিগত কয়েক বছর ধরেই ভারতীয় পেস অ্যাটাকের কাণ্ডারী বুমরাহ। ২০২৪ সালে টেস্টে সারা বছর সংগ্রহ করেছিলেন ৭১টি উইকেট। একাধিক মাইলস্টোন ও নজির সৃষ্টি করেন ভারতীয় তারকা পেসার। ভারত-অস্ট্রেলিয়া একটি সিরিজে বুমরাহের উইকেট সংখ্যা হল ৩২।

প্রশ্ন উঠেছে জসপ্রীত বুমরাহের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক মতো করতে না পারাতেই কি সিডনিতে গুরুত্বপূর্ণ সময়ে মাঠের বাইরে যেতে হল বুমরাহকে। প্রত্যেক ক্রিকেটারের মতোই বুমরাহেরও সঠিক বিশ্রাম প্রয়োজন। কিন্তু টানা খেলার ধকল নিতে হচ্ছে বুমরাহকে। এই পরিস্থিতিতে সিডনিতে দ্বিতীয় দিনে লাঞ্চের বিরতির পর মাঠ ছাড়তে হয়েছে তঁাকে। হাসপাতালে যাওয়ার সময় সাজঘরের সিঁড়িয়ে দিয়ে স্বাভাবিক ভাবেই নামতে দেখা গিয়েছে তাঁকে।

শনিবার বুমরাহ মাঠ ছাড়ার আগে বল করেন সাত ওভারে। ফলে সকাল থেকেই যে তাঁর অস্বস্তি হচ্ছিল সেটা বোঝা গেল। জানা গিয়েছে পিঠের সমস্যার জন্যই হাসপাতালে যেতে হয়েছে বুমরাহকে। সম্প্রচারকারী চ্যানেলে রবি শাস্ত্রী বলেন, আমাদের মনে হয়েছে বুমরাহের সব কিছু ঠিক নেই, তিনি চিকিৎসকদের সঙ্গে নিয়ে স্ক্যান করতে যাচ্ছেন, এটা ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

পরিসংখ্যান বলছে পারথে ৩২, অ্যাডিলেড ২৪, ব্রিসবেনে ৩৪, মেলবোর্নে ৫৩.২, সিডনিতে ১০ ওভার বল করেছেন বুমরাহ। সব মিলিয়ে চলতি সিরিজে বল করেছেন ১৫৩ ওভার। এরপর অনুশীলনে বোলিং আছে। এত ধকল নেওয়ার প্রভাবই পড়ল সিডনিতে।


বছরের শুরুতেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও একদিনের সিরিজ খেলবে ভারত। আগেই জানা গিয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালদের বিশ্রাম দেওয়া হতে পারে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে তাদের একদিনের সি্রিজে দলে রাখা হতে পারে।

বুমরাহ টানা খেলে যাচ্ছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁর বিশ্রাম দরকার। ইংল্যান্ড সিরিজের পরই চ্যাম্পিয়ন্স ট্রফির তার পরেই আইপিএলও খেলবেন তিনি। বুমরাহের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এখন থিঙ্ক ট্যাঙ্কের কাছে অগ্রাধিকার। তবে ভারতীয় শিবিরকে স্বস্তি দিয়ে সাজঘরে ফিরলেন বুমরাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+