AUS vs IND: দলের স্বার্থে আত্মত্যাগ করবেন রোহিত? ব্যাটিং অর্ডার অনুসারে হিটম্যানের পারফরম্যান্স কেমন?
আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ,অ্যাডিলেড মানেই ভারতীয় দলের কাছে আতঙ্কের নাম, কারণ এর আগে এই মাঠে ভারত ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। এবার কিন্তু পরিস্থিতি ভিন্ন। পারথে প্রথম টেস্ট ম্যাচে জয় পেয়েছে ভারত। তার উপর দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যান দলে ফেরায় দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে রদবদল হবে।
পারথ টেস্ট শুরু আগে থেকেই চোটের কবলে ছিলেম শুভমান গিল। প্রথম টেস্টের আগে অনুশীলন ম্যাচে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ভারতীয় দলেরক দলের তারকা ক্রিকেটার। যে কারণে প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও আদৌও গিল খেলতে পারবেন কিনা তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে, রোহিত এবং গিল একসঙ্গে দলে প্রবেশ করলে টপ অর্ডারে বিরাট বদল হতে পারে।

রোহিতের প্রত্যাবর্তন একদিকে দলের জন্য ভালো কারণ তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকবেন, তবে একসঙ্গে কিছুটা বিড়ম্বনারও, কারণ উইনিং কম্বিনেশন কোনও দলই ভাঙতে চায় না, তার উপর ভালো ফর্মে আছেন রাহুল ও যশস্বী। ২০১৮ সাল থেকে শেষ ৩৭ ইনিংসে রোহিতই ভারতের হয়ে ওপেন করেছেন। এখন ওপেনিংয়ে জায়গা ত্যাগ করলে আবার তাঁকে ফিরে যেতে হবে মিডল অর্ডারে, কারণ ৪ নম্বর স্থান বিরাটের জন্য ফাইনাল।
এই পরিস্থিতিতে এবার এক নজরে দেখে নেওয়া যাক ব্যাটিং অর্ডার অনুসারে কোথায় কেমন পারফরম্যান্স করেছেন রোহিত। হিটম্যান ১ নম্বরে ব্যাট করতে নেমে ১৮ ম্যাচে ২৯ ইনিংসে ১২২৬ রান করেছেন। দ্বিতীয় স্থানে ব্যাট করতে নেমে ২৪ ম্যাচে ৩৫ ইনিংসে ১৪৫৯ রান করেছেন। তৃতীয় স্থানে ব্যাট করতে নেমে ৪ ম্যাচে ৫ ইনিংসে ১০৭ রান করেছেন। চতুর্থ রাউন্ডে ব্যাট করতে নেমে ১ ম্যাচে ১ ইনিংসে ৪ রান করেছেন।
AUS vs IND: লাল বলের থেকে কোথায় আলাদা? পিঙ্ক বল নিয়ে বিশ্লেষণে ভারতীয় পেসাররা, দেখুন ভিডিও
৫ম স্থানে ব্যাট করতে নেমে ৯ ম্যাচে ১৬ ইনিংসে ৪৩৭ রান করেছেন। ৬ রাউন্ডে ব্যাট করতে নেমে ১৬ ম্যাচে ২৫ ইনিংস ১০৩৭ রান করেছেন। এরআগে ২০১৪-১৫, ২০১৮-১৯, ২০২০-২১ সালে অস্ট্রেলিয়া সফরে এসে মিডল অর্ডারের তিনটি ভিন্ন স্থানে ব্যাট করেছেন রোহিত শর্মা।












Click it and Unblock the Notifications