Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: প্রবল গরমের সঙ্গে হতে পারে বৃষ্টিও, টেস্টের দিনগুলিতে কেমন থাকবে মেলবোর্নের আবহাওয়া?

আগামীকাল থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ ম্যাচ। এই সিরিজের ফলাফল নির্ধারণ তথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্যও এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আগামী ৫ দিন কেমন থাকবে মেলবোর্নের আবহাওয়া?, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

গাব্বা টেস্টে বৃষ্টি ম্যাচে ব্যাপক প্রভাব ফেলে। বৃষ্টির সৌজন্যে সুবিধা হয় ভারতের। ব্রিসবেনে বৃষ্টি হলেও মেলবোর্নের তাপমাত্রা কিন্তু যথেষ্টই গরম। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চতুর্থ টেস্টের প্রথম দিন তাপমাত্রা ৩৯-৪২ ডিগ্রি হতে পারে। তীব্র গরম পড়বে ওইদিন। যা বছরের উষ্ণতম দিনে পরিণত হতে পারে। তবে গরমের সঙ্গে থাকছে হালকা বৃষ্টির পূর্বাভাস।

বক্সিং ডে-র দিনে প্রবল তাপমাত্রা থাকলেও ম্যাচের বাকি ৪ দিন তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলেই জানানো হয়েছে। ম্যাচের প্রথম দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকলেও দ্বিতীয় দিনে তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি। তৃতীয় দিনে তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি। একইসঙ্গে এই তিনে রয়েছে হালকা বৃষ্টি সম্ভবনা। ২৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার অর্থ্যাত ম্যাচের তৃতীয় দিনে।

মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি, তবে শেষ দিনে তাপমান আরও কিছুটা বৃদ্ধি পেয়ে সেটা হতে পারে ২৮ ডিগ্রি। ফলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে মেলবোর্নে কিন্তু গরমের মধ্যেই খেলতে হবে ভারতকে।

বৃহস্পতিবার বক্সিং ডে। এমসিজির সব আসন পরিপূর্ণ থাকবে বলেই আশা করা হচ্ছে। , ৯০ হাজারের মেলবোর্নে বৃহস্পতিবার একটিও আসন খালি থাকবে না। ইতিমধ্যেই ৮৬ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
পিচ প্রস্তুতকারক ম্যাট পেগ আগেই জানিয়েছেন, গত চরিত্রগত ভাবে মেলবোর্নের উইকেটে খুব একটা বদল হবে না। ম্যাট পেগের কথায়, গত ২-৩ বছর ধরে যে ধরনের উইকেট এখানে হয়েছে সেটাই বজায় থাকবে এবারও। আমরা তিনটে দুর্দান্ত টেস্ট দেখেছি। তিনটে পিচই ভাল ছিল। এবার মেলবোর্নের পালা। আমরা উইকেটে নতুন কিছু যোগ করিনি।

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ডের মতো দেশগুলিতে ২৬ ডিসেম্বর দিনটি 'বক্সিং ডে' নামে পরিচিত। ক্রিকেটে 'বক্সিং ডে'-র জন্ম অস্ট্রেলিয়ায়। এই বক্সিং ডে টেস্ট বিগত কয়েক দশকে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। পাঁচ ম্যাচের সিরিজের ফল এখন ১-১। এই ম্যাচের আগেই অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+