AUS vs IND: আলো নিভে যাওয়ার নেপথ্যে রয়েছে অস্ট্রেলিয়া দলই! ঘটনার আসল কারণ শুনলে অবাক হবেন
শুক্রবার থেকে অ্যাডিলেডে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে গোলাপি বলের টেস্ট। কিন্তু প্রথম দিনের তৃতীয় সেশনে দুই বার স্টেডিয়ামের আলো নিভে যায়, এরফলে কিছুক্ষণ খেলা ব্যাহত হয়। কিন্তু অ্যাডিলেডের মতো মাঠে কীভাবে দুই বার নিভে গেল আলো! নেপথ্যে রয়েছে অবাক করার মতোই কারণ।
প্রথম দিনের তৃতীয় সেশনে ফ্লাডলাইন বন্ধ হয় অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ১৭.২ ওভারের সময়। তখন বল করছিলেন হর্ষিত রানা প্রথমবার আলো নিভে যাওয়ার ২ মিনিট পর আলো জ্বলে যায়। এরপর দুই বল খেলা হওয়ার পর ফের বাতিস্তম্ভের আলো নিভে যায়। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। দর্শকরা মোবাইলে ফ্লাশ লাইট জ্বালান। অস্ট্রেলিয়ার একটি প্রথম সারির সংবাদ মাধ্যমে আলো নেভার কারণ তুলে ধরা হয়েছে।

ফ্লাডলাইট নিভে গেলেও মাঠের অন্যান্য আলো জ্বলছিল। কোনওমতে পরিস্থিতি সামাল দিয়ে ফ্লাডলাইট জ্বালানো হয়। শুরু হয় খেলা। মিনিট পাঁচেকের মধ্যে আবার বিভ্রাট। এরফলে ৫ মিনিটের মধ্যে দুই বার আসো নিভে যায় অ্যাডিলেডের গ্যালারিতে। আবারও নিভে যায় ফ্লাডলাইট। সবমিলিয়ে ১০ মিনিট ব্যাহত হয় খেলা।
The floodlights are off for the 2nd time in 5 minutes. pic.twitter.com/q6OSjI28Pp
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 6, 2024
অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমকে এক সূত্র জানিয়েছেন, কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কর্মীটি যখন নেটের আলো জ্বালাতে যান, তখনই স্টিটেমে কিছু ভুল করে ফেলেন, এর ফলেই বিভ্রাট হয়। যদিও খুব বেশি সময় নষ্ট হয় নি। বর্তমানে বিশ্বের প্রথম সারির স্টেডিয়ামগুলিতে এলইডি লাইট ব্যবহার করা হয়, ফলে একবার কোনও ভাবে আলো নিভে গেলে যাতে দ্রুত আলো জ্বালানো সম্ভব হয়। কিন্তু দিন রাতের টেস্টে তাও ঐতিহ্যের অ্যাডিলেডে! এমন ঘটনা নজিরবিহীন।












Click it and Unblock the Notifications