AUS vs IND: অজি সিরিজ শুরুর আগে ভারতের শক্তি পরীক্ষার সুযোগ শুধু এক ম্যাচেই, রোহিতদের প্রতিপক্ষ কারা?
আগামী কয়েকদিন পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে। রবিবার থেকেই বেঙ্গালুরুতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। কিউয়ি চ্যালেঞ্জ শেষ হলেই ভারতের মিশন অস্ট্রেলিয়া। বছরের শেষে ডনের দেশে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হবে। বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। ২২ নভেম্বর শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট।
বিগত বছর গুলিতে বর্ডার গাভাসকর ট্রফি হয়েছে চার ম্যাচের। এবার সিরিজ হবে পাঁচ ম্যাচের।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠিন সিরিজ শুরুর আগে ভারত কোনও অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে না। টিম ইন্ডিয়া ভারতীয়দের বিরুদ্ধে খেলেই অস্ট্রেলিয়া সিরিজে প্রস্তুতি নেবে।

ভারতের মূল দল ডনের দেশে যাওয়ার আগেই সেখানে দেশে যাবে ভারত 'এ' দল।
অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে দু'টি ম্যাচ খেলবে ভারতীয় এ দল। এর পরে রোহিত-বিরাট সমৃদ্ধ মূল দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় এ দল। ফলে অস্ট্রেলিয়ার কোনও দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচ থাকছে না। আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর পারথে সেই ম্যাচ হতে পারে। একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় এ দলকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গাইকোয়াড়।
আগেই জানা গিয়েছিল অস্ট্রেলিয়া সফরে তৃতীয় ওপেনার হিসেবে ভারতীয় নির্বাচকরা আস্থা রাখতে পারেন ঋতুরাজ গাইকোয়াড়ের উপরেই। চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক ঋতুরাজই হতে পারেন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের তৃতীয় ওপেনার। তাই এখন থেকেই তাঁকে বেশি করে লাল বলের ম্যাচ খেলানো হচ্ছে।
রোহিতের বড় রান না পাওয়া কিছুটা হলেও চিন্তায় রেখেছে নির্বাচকদের। কারণ বাংলাদেশের বিরুদ্ধে এখনও ব্যাট হাতে বড় রান পাননি রোহিত। ফলে অস্ট্রেলিয়া সফরের বিকল্প ভাবনা সাজিয়ে রাখতে চাইছেন নির্বাচকরা।












Click it and Unblock the Notifications