AUS vs IND: সিডনিতে শেষ ১০ বছর টেস্টে হারেনি ভারত, ঐতিহ্যের এসসিজিতে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স কেমন?

আগামী শুক্রবার থেকে শুরু হবে সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচ। চার ম্যাচ শেষে আপাতত ২-১ ফলে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সিডনিতে ডু অর ডাই ম্যাচ ভারতের সামনে। ঐতিহ্যের এসসিজিতে অতীতে ভারতের রেকর্ড এবং পারফরম্যান্স কেমন তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এই মাঠে ভারতীয় দল এখনও পর্যন্ত ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে ভারত। পাঁচটি ম্যাচ হেরেছে এবং সাতটি ম্যাচ ড্র করেছে ভারতীয় দল। প্রথমে ব্যাট করে একটি ম্যাচেও জয় পায়নি ভারত। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একটি ম্যাচে জয় পেয়েছে ভারত। এই মাঠে ভারতের সর্বোচচ্ রান ৭৫০। ২০০৪ সালে এই রকান করেছিল ভারত।

এই মাঠে ভারতের সর্বনিন্ম স্কোর ১৫০। ২০০০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারত ১৫০ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল। সিডনিতে ভারতীয় ব্যাটারেদর মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর আছে সচিন তেন্ডুলকরের। ২০০৪ সালে এই মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সচিন। এটাই কোনও ভারতীয়ের টেস্টে এই ম্যাচে সর্বোচ্চ রান। এর পাশপাশি সিডনিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের তালিকায় ১ নম্বরে আছেন সচিন। ৯ ইনিংসে ৭৮৫ রান করেছেন সচিন।

বর্তমান ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান আছে ঋষভ পন্থের। তিনি ৩ ম্যাচে ২৯২ রান করেছেন। সচিন ও লক্ষ্ণণের এই মাঠে তিনটি করে শতরান আছে। বোলিংয়ের সর্বোচচ্ উইকেট আছে অনিল কুম্বলের। তিনি ৫ ইনিংসে ২০ উইকেট নিয়েছে। সেরা বোলিং তাঁরই দখলে ২০০৪ সালে ১৪১ রানে ৮ উইকেট নিয়েছেন তিনি। বর্তমান ক্রিকেটারদের মধ্যে জাদেজার সেরকা বোলিং আছে। দুই ইনিংসে ছয় উইকেট আছে।

১৯৭৮ সালে একবারই ভারত এই মাঠে জয় পেয়েছিল। তবে শেষ তিনটি টেস্টে ভারত এই মাঠে অপরাজিত। ২০১৫, ২০১৯, ২০২১ সালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে শেষ তিনটি টেস্ট ম্যাচ এই মাঠে ড্র হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+