AUS vs IND: গাব্বা টেস্টে খেলতে পারবেন? কামিন্সের পর নিজের ফিটনেস আপডেট দিলেন হ্যাজলউড

চোট কাটিয়ে ব্রিসবেন টেস্টে ফিরছেন জশ হ্যাজেলউড? অ্যাডিলেডে চোটের জন্য খেলতে পারেননি। আগামী ১৪ ডিসেম্বর থেকে গাব্বায় শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। পিঙ্ক বল টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অজিরা। এবার ব্রিসবেনে আরও শক্তি বৃদ্ধি করে নামতে চলেছে প্যাট কামিন্স ব্রিগেড! গাব্বা টেস্টে নিজের খেলা নিয়ে মুখ খুললেন হ্যাজলউড নিজেই।

অ্যাডিলেড টেস্টে হ্যাজলউড খেলতে না পারলেও তাঁর পরিবর্তে খেলা বোল্যান্ড দুরন্ত বোলিং করেছেন। এবার তৃতীয় টেস্টে দলে ফিরতে মরিয়া হ্যাজলউড নিজে। আগামী ২৪ ঘণ্টাতেই ফাইনাল হতে পারে তিনি গাব্বা টেস্টে খেলতে পারবেন কিনা। অজি তারকা পেসার জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টাতে আমি কেমন থাকছি তার উপরই নির্ভর করছে তৃতীয় টেস্টে খেলতে পারব কিনা।

ক্রিকেট অস্ট্রেলিয়াকে হ্যাজলউড আরও বলেছেন, বোলিং করার পরবর্তী ২৪ ঘণ্টা সময় কেমন থাকছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোলিং করার পর ফের ব্যথা হচ্ছে কিনা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেটা এখন দেখতে হবে। যদি কোনও ভাবে ব্যথা না হয় তাহলে খেলার জন্য আমি তৈরি আছি।

অজি তারকা আরও বলেছেন, বিগত কয়েক বছর ধরেই আমাকে এই সমস্যা ভোগাচ্ছে। তাই আমি অত্যন্ত সতর্ক থাকি এই বিষয়টা থেকে। কোনওভাবেই যাতে অতিরিক্ত চাপ না হয় তার দিকে নজর রাখি। তাই আমি জানি আমাকে কী করতে হবে বা না করতে হবে। অভিজ্ঞতা দিয়ে সেই চেষ্টাই করি।

জশ হ্যাজলউডের বাঁ দিকে সাইড স্ট্রেইনের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। এমনকি সিরিজের বাকি ম্যাচগুলিতেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। এখনও তিন টেস্ট ম্যাচ বাকি আছে। কিন্তু এই ম্যাচগুলিতে অজি তারকা পেসার খেলতে পারবেন কিনা তা ঠিক হতে পারে আগামী ২৪ ঘণ্টাতেই।

অ্যাডিলেডে জয়ের পরই অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়ে দিয়েছিলেন, পেসার জশ হ্যাজলউড চোট সারিয়ে এখন ভালো আছেন এবং ব্রিসবেনে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দলে ফিরতে পারেন। হ্যাজলউড সামান্য সাইড স্ট্রেনের কারণে অ্যাডিলেড টেস্ট খেলতে পারেননি। কিন্তু তাঁর পরিবর্তে খেলা বোল্যান্ড এই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন।

হ্যাজলউডের প্রত্যাবর্তন হলে অ্যাডিলেড স্কোয়াডের একজন বোলারকে বাইরে যেতে হবে, দলে স্কট বোল্যান্ডের জায়গা নিয়ে জল্পনা ছড়িয়েছে। তবে হাতে এখনও কয়েকদিন সময় আছে তারকা পেসারকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+