AUS vs IND: তৃতীয় দিনে দল ম্যাচে ফিরবে, রান আউট বিতর্কের পর সাজঘরের পরিবেশ কেমন? জানালেন ওয়াশিংটন
মেলবোর্ন টেস্টে প্রবল চাপে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৭৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৬৪। এখনও ভারত পিছিয়ে ৩১০ রানে। তৃতীয় দিনের সকালে কঠিন পরীক্ষার মুখে ভারতীয় দল।
দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দলের হয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় দিনের শেষ বেলায় অনেকটাই চাপে পড়ে গিয়েছে ভারত। বিশেষ করে যশস্বী-কোহলির আউট হওয়ার পর। কিন্তু ওয়াশিংটন সুন্দর অবশ্য স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় দলের সাজঘরের পরিবেশ অত্যন্ত ভালো।

উইকেট প্রসঙ্গে ওয়াশিংটন বলেন, আসলে উইকেট খুব পরিবর্তন হচ্ছে। যখন রোদ থাকছে সকালের দিকে তখন ব্যাটিং সহায়ক হচ্ছে। আমরাও খুব ভালো ব্যাটিং করেছি। স্কোরবোর্ডে ভালোই রান আছে। আশা করছি কালকের প্রথম দুই সেশনও ব্যাটিং সহায়কই উইকেট থাকবে।
অশ্বিন অবসর নেওয়ায় এই সিরিজে এখন অতিরিক্ত দায়িত্ব নিতে হবে সুন্দরকে। দলে না থাকলেও পরামর্শ নেওয়ার জন্য তাঁর সঙ্গে যে অশ্বিনের যোগাযোগ আছে তা স্পষ্ট করে দিলেন সুন্দর। তাঁর কথায়, অশ্বিন এর আগে অনেক বার অস্ট্রেলিয়া সফরে এসেছেন। ফলে এখান পরিবেশ পরিস্থিতি ও উইকেট সম্পর্কে তাঁর গভীর ধারণা আছে। আমি এই সফরে আসার আগেও তাঁর থেকে পরামর্শ নিয়েছি, আগামী দিনেও নেব। দল আমায় যে দায়িত্ব দেবে সেটাই পালন করব।
একইসঙ্গে তিনি বলেন, দল আমার উপর ভরসা করেছে এটা বিরাট প্রাপ্তি। ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রে যখনই প্রয়োজন হবে অন্য কিছু চিন্তা না করে আমি দলের জন্য পারফফরম্যান্স করাই আমার লক্ষ্য থাকবে। এই ম্যাচেও সেটা ব্যতিক্রম হবে না।
তৃতীয় দিনে ব্যাটার ওয়াশিংটনের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। কারণ এই ম্যাচে টিকে থাকতে হলে বাকি ভারতীয় ব্যাটারদের রান করতে হবে। এই তালিকায় আছেন ওয়াশিংটনও।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications