AUS vs IND: রানের পুঁজি যতই থাক, লড়াইয়ের জন্য প্রস্তুত আছে দল, দ্বিতীয় দিনের শেষে আত্মবিশ্বাসী প্রসিদ্ধ
জমজমাট সিডনি টেস্টের শেষ অঙ্কের নাটক। খেলা এখনও তিন দিন বাকি থাকলেও আগামীকালই ম্যাচের ফয়শালা হয়ে যেতে পারে। ভারতের করা ১৮৫ রানের জবাবে প্রথম ইনিংসে অজিরা অল আউট হল ১৮১-তেই। চার রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে চাপে ভারত। শনিবার খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৬ উইকেটে ১৪১।
আপাতত ভারতের লিড ১৪৫ রানের। দ্বিতীয় ইনিংসে স্কোর বোর্ডে যত রানই থাকুক না কেন,তারা যে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবেন সেটা স্পষ্ট করে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। শনিবার দিনের শেষে ভারতীয় দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন প্রসিদ্ধ। জয়ের জন্য নির্দিষ্ট কোনও রান সেট করতে নারাজ প্রসিদ্ধ।

সিডনিতে দ্বিতীয় দিনে ১৫টি উইকেট পড়ল। ফলে সিডনির পিচ নিয়ে চর্চা শুরু হয়েছে। এই প্রসঙ্গে প্রসিদ্ধ বলেন, কিছু এলাকায় বল পড়লে সেটা খেলা কঠিন হচ্ছে। কিন্তু উইকেটে মধ্যে যথেষ্ট বাউন্স আছে এবং সেই প্রান্তগুলি খুঁজতে হবে। চেষ্টা করতে সেই স্থানে বল করার এবং দ্রুত প্রতিপক্ষের উইকেট তোলার।
শুরু থেকে দলের সঙ্গে থাকলেও শেষ ম্যাচে খেলার সুযোগ হল প্রসিদ্ধের। নিজের পারফরম্যান্স প্রসঙ্গে বলেছেন, আমি অস্ট্রেলিয়ায় বোলিংয়ে কিছুটা আত্মবিশ্বাস পেয়েছি এবং এর আগে দলীপ ট্রফিতে কিছু লাল বলের ক্রিকেট খেলে আমি ভালো ছন্দে ছিলাম। মাঝে সময়টা খুব একটা ভালো কাটেনি। চোট আঘাতের সমস্যা ছিল। তার পর আমি চেষ্টা করেছিলাম সমস্যা সামলে ফিরে আসতে। আমি যে লাইন লেন্থে বোলিং করি সেটাই করতে চেয়েছিলাম। তারপর এখানে অ্যানালিস্ট দেখে কিছু পরিবর্তন করতে করতে বলেন। সেই মতোই বোলিং করি।
বুমরাহ না থাকায় ভারতীয় দলকে নেতৃত্ব দেন বিরাট কোহলি। এই প্রসঙ্গে প্রসিদ্ধা বলেন, কে কখন অধিনায়কত্ব করল সেটা বিশেষ গুরুত্বপূর্ণ নয়, আমাদের পরিকল্পনা তৈরি থাকে সেগুলো মাঠে কার্যকর করাই থাকে আমাদের লক্ষ্য। তাই বিরাট বা বুমরাহ নেতৃত্ব কে দিলেন সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। বোলিং ইউনিট হিসেবে আমাদের কাজ দ্রুত প্রতিপক্ষ বোলারদের আউট করা।












Click it and Unblock the Notifications