AUS vs IND: সাফল্যের নেপথ্যে রোহিত-গম্ভীরের মন্ত্র! নীতীশের ইনিংস নিয়ে কী বললেন ওয়াশিংটন?

মেলবোর্নে নাটকীয় মহা শনিবার। তৃতীয় দিনের শুরুতে আতঙ্ক, তবে দিনের শেষে স্বস্তি। সৌজন্যে নীতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। দুই ক্রিকেটার শুধু ফলো-অনই রক্ষা করলেন না দলকে বিপদসীমার বৈতরণীও পার করে দিলেন।

২২১ রানে সপ্তম উইকেটের পতন হল ভারতের। জাদেজা আউট হওয়ার পর ব্যাট হাতে নামলেন ওয়াশিংটন সুন্দর। এই ম্যাচে তাঁকে ব্যাটারের ভূমিকাতেই প্রথম একাদশে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। শুক্রবারই দিনের শেষে ওয়াশিংটন জানিয়ে দিয়েছিলেন যে কোনও ভূমিকাতেই তিনি খেলতে প্রস্তুত। কথা রাখলেন সুন্দর।

নীতীশ এবং ওয়াশিংটনের জুতিতে ভারত স্কোরবোর্ডে তুলে ফেলল মূল্যবান ১২৭ রান। এই ইনিংসটা ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অনেক দিন মনে রাখবেন। ১৬২ বলে ৫০ রান করলেন ওয়াশিংটন। অর্ধশতরান করার পথে মেরেছেন মাত্র ১টি চার। অন্যদিকে নীতীশ কুমার রেড্ডি তৃতীয় দিনের শেষে ১০টি চার ও একটি ছয়ের সৌজন্যে ১৭৬ বলে ১০৫ রানে অপরাজিত আছেন।

শনিবাসরীয় মেলবোর্ন নীতীশ ময়। সতীর্থের শতরানের অনেকটা সঙ্গী ছিলেন। দিনের শেষে সাংবাদিক সম্মেলনে এসে ওয়াশিংটন ফাঁস করলেন সাফল্যের মন্ত্র সেইসঙ্গে নীতীশকে নিয়ে নিজের অনুভূতির কথা। সুন্দর জানিয়েছেন কীভাবে রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের ভোকাল টনিক মেলবোর্ন টেস্টে তাঁকে উদ্দীপ্ত করেছিল।

সুন্দর বলেন, সব সময় গৌতি ভাই এবং রোহিত ভাই আমাদের বলেন লড়াই করে যাও, পরিস্থিতির কথা ভাবতে হবে না। তাঁরা সব সময় আমাদের বলেন কঠিন থেকে কঠিনতর লড়াই করে যাও। এই কথা গুলোই আমাদের ভালো খেলার অনুপ্ররেণা জুগিয়ে দেয়। দল আমাদের থেকে যেমন খেলা চেয়েছিল আমরা সেটাই খেলার চেষ্টা করেছি। সাজঘর থেকে যেরকম বার্তা আসছিল সেটা মানার চেষ্টা করেছি।

এরপর সতীর্থ নীতীশ রেড্ডি প্রসঙ্গে ওয়াশিংটন সুন্দর বলেন, নীতীশ কুমার রেড্ডি মানসিকভাবে খুবই শক্তিশালী। দারুণ একজন ক্রিকেটার। মেলবোর্নে এই শতরান আমাদের আজীবন মনে থাকবে। নীতীশ যে কোনও কাজে নিজের ১০০ শতাংশ উজাড় করে দেয়, ওটাই ওর জীবনের মন্ত্র। আমি খুবই গর্বিত ওর এই ইনিংসটা সামনে থেকে দেখতে পেরে। এই ধরনের ইনিংস সামনে থেকে দেখাটা সৌভগ্যের।

চতুর্থ দিনের পরিকল্পনা সম্পর্কে ওয়াশিংটন বলেছেন, আমাদের বোলারদের কাল ভালো পারফরম্যান্স করতে হবে। সেটা পেসার হোক বা স্পিনার। দ্রুত উইকেট তুলতে হবে। আশা করছি কাল রোদ উঠবে। বোলাররা সুবিধা পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+