AUS vs IND: ভারতীয় ‘এ’ দলের বোলারদের বিরুদ্ধে বিরাটের দুর্বলতা প্রকাশ্যে, চিন্তা বাড়ছে ম্যানেজমেন্টের
শুক্রবার থেকে ভারতীয় দল নিজেদের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে ওয়াকাতে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে শুরু করেছিল। রবিবারই সেই ম্যাচ সমাপ্ত হয়েছে। সিমুলেটেড ট্রেনিং ম্যাচে একবার নয় দুইবার ব্যাট করেন বিরাট কোহলি। কিন্তু দুই বারই যেমন বড় রান পাননি তেমনই ব্যাটিংয়ের রোগও সাড়ছে না কোহলির।
সিমুলেটেড ট্রেনিং ম্যাচের পর ক্রিকইনফোর প্রতিবেদনে বিরাটের ব্যাটিং নিয়ে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা স্বস্তি দেবে না কোহলি ভক্তদের। বরং পারথে টেস্ট শুরুর আগে উদ্বেগ আরও বাড়াবে। অস্ট্রেলিয়া গিয়ে অনুশীলন শুরু করার পর থেকেই শট পিচ বলের বিরুদ্ধে মহড়া সারেন কোহলি। কিন্তু সিমুলেটেড ট্রেনিং ম্যাচে সেই শট পিচ বোলিংয়েই সমস্যায় মুখে পড়তে হয়েছে কোহলিকে।

ভারত অস্ট্রেলিয়া সিরিজে ফলাফল দেখেই অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করতে না পারে সেক্ষেত্রে হয়তো কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে। ফলে কোহলির উপর বাড়তি চাপ রয়েছে।
গোটা নিউজিল্যান্ড সিরিজে করেছেন ৯৩ রান। বছরভর ছয় টেস্ট ম্যাচে ১২ ইনিংসে এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ২২১ রান। গড় ২০.০৯। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে বিরাট কোহলি বর্তমানে কতটা চাপে আছেন।
কোহলির মতোই দ্বিতীয়বার ব্যাট করেন ঋষভ পন্থও। প্রথমবারে ১৯ রানেই আউট হয়েছিলেন। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে বড় রান করার আগেই মুকেশ কুমারের বলে আউট হয়ে যান পন্থ। ফলে সিমুলেটেড ট্রেনিং ম্যাচে দুটো সুযোগই কাজে লাগাতে পারেননি না পন্থ। রিপোর্টে উল্লেখ করা হয়েছে একাধিক ভারতীয় ব্যাটারই সিমুলেটেড ট্রেনিং ম্যাচে ভালো খেলতে পারেননি।
AUS vs IND: গিলের সঙ্গে অনুশীলনে অনুপস্থিত বিরাট-পন্থও, অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে বোর্ডকে কী জানালেন রোহিত?
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে পারথে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট। আগামী কয়েকদিনের প্রস্তুতিতে বিরাট সহ অন্য ব্যাটারদের ভুল ত্রুটিগুলি শুধরে নিতে হবে।












Click it and Unblock the Notifications