AUS vs IND: বিরাট মেলবোর্ন পৌঁছেই বদলে ফেললেন লুক, তুমুল ভাইরাল কোহলির নয়া হেয়ারস্টাইল

AUS vs IND: বিরাট কোহলি কি ভাগ্য বদলের লক্ষ্যে বদলে ফেললেন লুক? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে তা নিয়েই চর্চা চালাচ্ছেন নেটাগরিকরা।

মেলবোর্নের এমসিজিতে চতুর্থ টেস্ট শুরু বক্সিং ডে-তে, অর্থাৎ ২৬ ডিসেম্বর। ভারত মরিয়া সিরিজে এগিয়ে যেতে। তাকিয়ে বিরাট কোহলির ব্যাটের দিকেও।

AUS vs IND

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ধরলে কোহলি ১৫টি টেস্ট ইনিংসে মাত্র ২ বারই ৫০ পার করতে পেরেছেন ব্যাট হাতে। বেঙ্গালুরু টেস্টে ৭০ এবং পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০০। অ্যাডিলেড টেস্টে ৭ ও ১১ এবং ব্রিসবেন টেস্টে বিরাট মাত্র ৩ রান করেছেন।

বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই ও কানপুর টেস্টে বিরাটের চার ইনিংসে রান ছিল যথাক্রমে ৬, ১৭, ৪৭ ও অপরাজিত ২৯। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে ০, দ্বিতীয় ইনিংসে করেন ৭০। পুণে টেস্টে যথাক্রমে ১ ও ১৭ রানে আউট হন। মুম্বই টেস্টে করেন ৪ ও ১।

স্বাভাবিকভাবেই বিরাট কোহলির উপর চাপ বাড়ছে। ভারতীয় দলে পালাবদলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রবিচন্দ্রন অশ্বিন অবসর নিয়েছেন। অস্ট্রেলিয়ায় শেষ অবধি ভালো ফল না করলে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বাদ পড়বেন, অবসরও নিতে হতে পারে কয়েকজনকে। তাঁদের মধ্যে বিরাটের নাম থাকা অসম্ভব নয়।

বিরাট গতকাল ব্রিসবেন থেকে মেলবোর্নে পৌঁছনোর পর বিমানবন্দরে মেজাজ হারান। অস্ট্রেলিয়ার সাংবাদিকরা তাঁর সঙ্গে অনুষ্কা শর্মা ও সন্তানদের ছবি ও ভিডিও তুলেছিলেন। বিরাট প্রতিবাদ জানান। তাঁদের ছবি, ভিডিও ডিলিট করতে বলেন। ব্যক্তিগত গোপনীয়তায় এভাবে অনধিকার প্রবেশ মানতে পারেননি বিরাট।

এরপরই আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাটের নয়া লুক। মেলবোর্নে গিয়েই তিনি যে হেয়ারস্টাইল বদলে ফেললেন তা দেখে ভক্তরা খুশি। তাঁদের আশা, নতুন হেয়ারস্টাইলই বিরাটকে ফের চেনা ছন্দে ফেরাতে সাহায্য করবে।

বিরাট মেলবোর্নে প্রথম টেস্ট খেলেছিলেন ২০১১ সালে। সেবার ১১ ও ০ রানে আউট হন। অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল বিরাটের প্রথম টেস্ট। ২০১৪ সালের টেস্টে প্রথম ইনিংসে বিরাট করেন ১৬৯, দ্বিতীয় ইনিংসে ৫৪।
২০১৮ সালে এমসিজি টেস্টে বিরাট প্রথম ইনিংসে ৮২ রানে আউট হন, দ্বিতীয় ইনিংসে ফেরেন শূন্য রানেই।

২০২০ সালে ভারত যে মেলবোর্নে যে বক্সিং ডে টেস্ট খেলেছিল, তাতে ছিলেন না কোহলি। সেবার অ্যাডিলেড টেস্ট খেলেই সন্তানসম্ভবা অনুষ্কার পাশে থাকতে দেশে ফিরেছিলেন। ২০২১ সালের ১১ জানুয়ারি বিরাট-অনুষ্কার প্রথম সন্তান ভামিকার জন্ম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+