AUS vs IND: অস্ট্রেলিয়ায় রেকর্ড মূল্যে বিক্রি হচ্ছে বিরাটের ব্যাট, দামের অঙ্ক শুনলে চমকে যাবেন!
গত এক বছরে বেশি সময় ধরে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই বিরাট কোহলি। প্রবল চাপকে সঙ্গী করে ডনের দেশে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বর্তমানে যতই খারাপ সময়ের মধ্যে দিয়ে যান না কেন, অস্ট্রেলিয়া কিন্তু বিরাটের জনপ্রিয়তার গ্রাফ যে অনেকটাই ঊর্ধ্বমুখী তা ফের একবার প্রমাণিত হলো।
অস্ট্রেলিয়ায় অত্যন্ত জনপ্রিয় ক্রিকেট। ওডিআই বিশ্ব চ্যাম্পিয়ন দেশ অস্ট্রেলিয়ায় ক্রিকেটের প্রতি সাধারণ মানুষের আকর্ষণ এবং ভালোবাসা সব সময়ই বেশি। তবে শুধু অস্ট্রেলিয়ার নিজের ক্রিকেটাররাই নয় সেখানে অন্য দেশের কিংবদন্তিরাও সম্মান পান। ডনের দেশের রেকর্ড মূল্যে বিক্রি হচ্ছে বিরাট কোহলির ব্যাট। বিরাটের ব্যবহার করা ব্যাটের বিক্রির অঙ্ক শুনলে চমকে যাবেন।

এই ব্যাটের মূল্য ভারতীয় মুদ্রায় এক লক্ষ ৬৫ হাজার টাকা। ভারতের ব্রিটিশ জনপ্রিয় ব্র্যান্ড কোল্ড প্লে-র অনুষ্ঠানের টিকিটে সর্বোচ্চ মূল্য ৩৫ হাজার টাকা। আহমেদাবাদে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। এই কনসার্টের সর্বোচ্চ টিকিটের মূল্যের ৫ গুণ বেশি দাম নির্ধারিত হয়েছে বিরাটের ব্যাটের। এর থেকে প্রমাণিত হয় যে বিরাটের ব্র্যান্ড ভ্যালু এই মুহূর্তে সারা বিশ্বে কোন জায়গায় পৌঁছেছে।
২২ নভেম্বর থেকে পারথে শুরু হচ্ছে ক্রিকেটের মেগা শো বর্ডার-গাভাসকর ট্রফি। এই ৫ ম্যাচ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সিরিজের ফলাফলের ওপরই নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ফাইনালের ভাগ্য। ইতিমধ্যেই ভারতীয় দল চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতিতে মগ্ন রয়েছে। রোহিত শর্মা প্রথম ম্যাচে খেলতে পারবেন না এর ফলে ভারতীয় ব্যাটিং অনেকটা নির্ভর করবে বিরাট কোহলির উপরে। অতীতে কঠিন সময় বারবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে উঠেছেন বিরাট কোহলি এবারও তাঁর থেকে রয়েছে বিরাট প্রত্যাশা।
ভারতীয় এ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ না থেলে সিমুলেটেড ট্রেনিং ম্যাচে অংশ নেন ভারতীয় দলের ক্রিকেটাররা। বিরাট কোহলি এই সিমুলেটেড ট্রেনিং ম্যাচে দুই বার ব্যাট করতে নামেন। কিন্তু দুইবারই বড় রান পাননি।












Click it and Unblock the Notifications