AUS vs IND: খামতি নেই অনুশীলনে, প্রস্তুতি ম্যাচের মধ্যেই বুমরাহকে সঙ্গী করেই বিরাটের ব্যাটিং মহড়া

রানের খরা কাটিয়ে পারথে দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন বিরাট কোহলি। সেইসঙ্গে তাঁকে নিয়ে চলা যাবতীয় সমালোচনার জবাব দিয়েছেন কিং কোহলি। কিন্তু শতরান করে কোনরকম আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন বিরাট কোহলি। প্রথম টেস্ট জয়ের পরে ইতিমধ্যেই ভারতীয় দল দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে।

শনিবার থেকে ভারতীয় দল অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচেও খেলতে নেমেছে। কিন্তু শনিবার বৃষ্টির জন্য গোলাপি বলের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন সম্পূর্ণ ভেস্তে যায়। দ্বিতীয় দিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দল যখন মাঠে ফিল্ডিং করছে তখন অনুশীলনে নিজেকে ডুবিয়ে রাখলেন বিরাট কোহলি।

ক্যানবেরার মাঠে অনুশীলনের নেটে জসপ্রীত বুমরাহকে সঙ্গী করে ব্যাটিং অনুশীলন করলেন কোহলি। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বিরাট কোহলি বুমরাহের বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটিং করছেন। আসলে গোলাপি বলে ম্যাচের নামার আগে প্রস্তুতিতে কোনরকম খামতি রাখতে চাইছেন না বিরাট কোহলি। তাই মাঠে ফিল্ডিং না করে তিনি ব্যাটিং অনুশীলনে বেশি জোর দিলেন।

প্রস্তুতি ম্যাচ ম্যাচ চলাকালীন বুমরাহ এবং বিরাট কোহলি দুজনেই নেটে অনুশীলন করলেন। আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ হবে গোলাপি বলে। এর আগে শেষবার ভারত যখন অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলের ম্যাচ খেলেছিল তখন লজ্জাজনকভাবে হাঁরতে হয়েছিল।

সেই ম্যাচে চরম ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি, যদিও এবার প্রথম ম্যাচে শতরান করায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামতে পারবেন বিরাট কোহলি। যদিও অনুশীলনে কোনরকম খামতি রাখতে চাইছেন না কিং কোহলি নিজে।


যদিও গোলাপি বলে কোহলি অতীতে ভালো পারফরম্যান্স করেছেন। বিরাট কোহলি প্রথম ভারতীয় ক্রিকেটার, যিনি পিঙ্ক বল টেস্টে সেঞ্চুরি করেছিলেন। ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শতরান করেছিলেন কোহলি। পরিসংখ্যান বলছে, বিরাট কোহলি গোলাপি বলে অতীতে চারটি টেস্ট খেলেছেন , তাতে ৪৬.১৬ গড়ে ২৭৭ রান করেছেন কিং কোহলি।

AUS vs IND: আগামী দিনে ভারতীয় দলে অশ্বিনের বিকল্প ওয়াশিংটন! মতামত জানালেন হরভজন
২০২২ সালে ভারত বেঙ্গালুরুতে ঘরের মাঠে শেষ গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলেছিল, সেই ম্যাচে কোহলি ২৩ রান করেছিলেন। অতীতে কঠিন সময়ে বার বারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন কিং কোহলি, এবারও তার সেই আভাসও দিয়েছেন কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+