AUS vs IND: শৃঙ্খলার খামতিতেই সমস্যা, ছন্দে না থাকার কারণ খুঁজে প্রত্যয়ী বিরাট কোহলি

AUS vs IND: বিরাট কোহলি মেলবোর্ন টেস্ট থেকেই ফের সাফল্যের সরণিতে ফিরতে মরিয়া। স্বীকার করলেন, প্রত্যাশিত রান না পাওয়ার কারণ শৃঙ্খলার অভাব।

পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০০ রানের ইনিংস বাদ দিলে বাকি ইনিংসগুলিতে কোহলির রান ৭, ১১ ও ৩। এমসিজিতে স্মরণীয় ইনিংসগুলি থেকে অনুপ্রেরণা নিয়েই বিরাট ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী।

AUS vs IND

বক্সিং ডে টেস্ট শুরুর আগে ফক্স ক্রিকেটে প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রীকে সাক্ষাৎকার দিলেন বিরাট। সেখানেই তিনি বলেন, শেষ দু-তিনটি ইনিংসে যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি। যতটা শৃঙ্খলা দেখানো দরকার ছিল ব্যাটিংয়ের সময়, সেটা পারিনি। তবে এটাই টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ।

বিরাট বলেন, প্রত্যাশা থাকবেই। প্রথমত, দেশের হয়ে খেলছি। সেই সঙ্গে এতদিন ধরে পারফর্ম করছি। তবে নিজের পরিকল্পনা ও পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকাটা গুরুত্বপূর্ণ। যদি প্রত্যাশায় ফোকাস করি, তাহলে যা করণীয় সেই লক্ষ্য থেকে সরে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে গেমপ্ল্যান ফলো করাতেই জোর দিচ্ছি।

ম্যাচের পরিস্থিতি বুঝে অ্যাপ্রোচে আরও শৃঙ্খলা দেখাতে চান বিরাট। তিনি বলেন, এটা করেই এত বছর ধরে সাফল্য পেয়েছি। আমার কাছে দল যা চাইছে তা পূরণ করতে চাই। ইনিংসে দ্রুত নামতে হলে একরকম, আবার ভালো পার্টনারশিপ হওয়ার পর নামলে খেলা অন্যরকম হবে।

বিরাট এদিন বলেন, আগেরবার যখন অস্ট্রেলিয়ায় এসেছিলাম তার তুলনায় এবারের পিচ অনেক বেশি প্রাণবন্ত। ফলে আলাদা রকমের অ্যাপ্রোচ দেখাতে হবে। আলাদা কন্ডিশনে দলের হয়ে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে, দলের চাহিদা মেটাতে গৌরব অনুভব করি। কন্ডিশনকে সমীহ করে খেলতে নেমে চোখ সেট করে যতটা সম্ভব বেশি বল খেলে থিতু হওয়াই টার্গেট কোহলির।

সিরিজ ১-১। মেলবোর্নে ভারত সিরিজে এগিয়ে যেতে পারে বলে আত্মবিশ্বাসী কোহলি। পুরোপুরিভাবে সুযোগ কাজে লাগাতে চান। বিরাট বলেন, আমরা এখানে ভালো ক্রিকেট খেলেছি। দু-বার জিতেছি। সিরিজের পরিস্থিতি অনুধাবন করলেই চাপ কেটে যায়। আমরা স্ট্রং টেস্ট ম্যাচ খেলতে প্রস্তুত। সিডনি টেস্টের আগে সিরিজে এগিয়ে যেতে চাই।

বিরাটের কথায়, দুই দলই এই টেস্টটি জিততে চাইবে। অস্ট্রেলিয়ার মতো আমরাও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। ব্রিসবেন টেস্টে ফলো-অন বাঁচানোর দরকার ছিল। সেটা পেরেছি। টেল এন্ডাররা ভরসা দিয়েছেন। আমাদের ফলো-অন করার পর চাপ সামলাতে হয়নি, এটা বড় ব্যাপার। আমরা খারাপ পরিস্থিতি থেকেও টেস্ট ড্র রাখতে পেরেছি। দল যেভাবে চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে তাতে নতুন শুরুর আগে আত্মবিশ্বাসের ছাপ কোহলির বক্তব্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+