AUS vs IND: ডনের দেশে বিরাট মাইলস্টোনের অপেক্ষা, রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভাঙার সুযোগ বিরাট কোহলির সামনে
পারথে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে খেলতে পারবেন না রোহিত শর্মা, সরকারি ঘোষণাটুকু যা বাকি। ফলে ভারতীয় দলের ব্যাটিংয়ের স্তম্ভ বিরাট কোহলি। অতীতে বার বার খারাপ সময়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে উঠেছেন কিং কোহলি, এবারও ডনের দেশে তাঁকে নিয়ে রয়েছে বিরাট প্রত্যাশা।
এই সিরিজে আরও একটি মাইলস্টোন গড়তে পারেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে বিরাটের পারফরম্যান্স বরাবরই ভালো। এবারও সেই ধারা বজায় রাখলে রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে কিং কোহলির সামনে। একইসঙ্গে ভারতীয় ব্যাটারদের তালিকায় নিজের স্থানকে আরও উপরে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বিরাটের সামনে।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন রাহুল দ্রাবিড়। দ্য ওয়াল ৩২ ম্যাচে ৬০ ইনিংসে ২১৪৩ রান করেছেন। ফলে আর ১০২ রান করলেই দ্রাবিড়কেও টপকে যাবেন বিরাট কোহলি। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আছেন ভিভিএস লক্ষ্মণ। ২৯ ম্যাচে ৫৪ ইনিংসে তাঁর রান ২৪৩৪। ফলে ৩৯২ রান করলেই স্পর্শ করে ফেলতে পারবেন লক্ষ্মণের নজির। অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের মধ্যে রানের শীর্ষে আছেন সচিন তেন্ডুলকর। ৩৯ ম্যাচে ৭৪ ইনিংসে সচিনের রান ৩৬৩০।
বর্তমানে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই বিরাট কোহলি, বর্ডার-গাভাসর ট্রফির আগে গোটা নিউজিল্যান্ড সিরিজে করেছেন ৯৩ রান। বছরভর ছয় টেস্ট ম্যাচে ১২ ইনিংসে এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ২২১ রান। গড় ২০.০৯। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে বিরাট কোহলি বর্তমানে কতটা চাপে আছেন।
সিমুলেটেড ট্রেনিং ম্যাচেও ব্যাট হাতে বড় রান পাননি। প্রথমবার মুকেশ কুমারের বলে ১৫ রানে আউট হন বিরাট। দ্বিতীয় দিনে অনুশীলনের পর ফের ব্যাট করার সিদ্ধান্ত নেন কোহলি। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে ৩০ রান করেন কোহলি।
অস্ট্রেলিয়া গিয়ে অনুশীলন শুরু করার পর থেকেই শট পিচ বলের বিরুদ্ধে মহড়া সারেন কোহলি। কিন্তু সিমুলেটেড ট্রেনিং ম্যাচে সেই শট পিচ বোলিংয়েই সমস্যায় মুখে পড়তে হয়েছে কোহলিকে। কিন্তু তাঁর নাম যে কিং কোহলি। ফলে আশা করাই যায়।












Click it and Unblock the Notifications