AUS vs IND: রোহিত-বিরাটদের ব্যর্থতার মধ্যেই উজ্জ্বল যশস্বী, এক নজরে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স

সিডনিতে নাটকীয় কিছু ঘটল না, পরাজয়ই সঙ্গী হল ভারতের। বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখতে ব্যর্থ টিম ইন্ডিয়া। এর আগে দুই বার ডনের দেশ থেকে ট্রফি নিয়ে ফিরলেও এবার কিন্তু খালি হাতেই ফিরতে হচ্ছে রোহিত-বিরাটদের। সঙ্গে প্রাপ্তি একরাশ লজ্জা ও হতাশা কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্নও বিলীন হয়ে গিয়েছে ভারতের।

সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি- রোহিত শর্মারা। অফ ফর্মের জন্য শেষ ম্যাচে নিজেকে দল থেকে ব্রাত্য করে নেন রোহিত। আর পাঁচ ম্যাচে বিরাটের প্রাপ্তি একটি মাত্র শতরান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে কেমন পারফরম্যান্স করলেন ভারতীয় ব্যাটারা, সেই পরিসংখ্যানই তুলে ধরা হল সিরিজ সমাপ্তির পরে।

-

ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার মধ্যেই একমাত্র উজ্জ্বল যশস্বী জয়সওয়াল। প্রথমবার ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাওয়া যশস্বী কিন্তু নজর কারলেন ব্যাট হাতে। ২০২৪ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রমাণ করেছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। এই সিরিজে ১০ ইনিংসে যশস্বীর ব্যাট থেকে এসেছে ৩৯১ রান, ভারতীয়দের মধ্যে তাঁর রানই সর্বোচ্চ। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে পারথে ১৬২ রান করেছিলেন।

ভারতীয় ব্যাটারদের মধ্যে সব থেকে ফ্লপ রোহিত শর্মা। পারিবারিক কারণে প্রথম ম্যাচ খেলেননি, আবার শেষ ম্যাচেও খেলেননি। মাঝে তিনটি ম্যাচ খেলেছিলেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৫ ইনিংসে মাত্র ৩১ রান। এমন খারাপ সিরিজ রোহি্ত নিজের কেরিয়ারে কখনও খেলেননি। মিডল অর্ডার থেকে ওপেনিং ব্যাটিংয়ে স্থান পরিববর্তন করেও রানের দিশা পাননি।

কেএল রাহুল এই সিরিজের বেশিরভাগ ম্যাচেই ওপেন করার সুযোগ পেয়েছিলেন। তবে তিনি কিছুটা মান রেখেছেন বলাই যায়। কারণ ৫ ম্যাচে ১০ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ২৭৬ রান। ঘরের মাঠে খারাপ খেললেও অস্ট্রেলিয়ায় গিয়ে কিন্তু রানের দেখা পেয়েছেন রাহুল। শুভমান গিল সব ম্যাচে সুযোগ পাননি। ৫ ইনিংসে তাঁর নামের পাশে ৯৩ রান। এটা মোটেও গিলের নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ব্যর্থতার আরও এক নাম বিরাট কোহলি। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে কোহলির ব্যাট থেকে এসেছে ৯ ইনিংসে ১৯০ রান। পারথের দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেন কোহলি। ১৪৩ বলে অপরাজিত ১০০ রান করেছিলেন। মেরেছিলেন ৮টি চার এবং দুটি ছক্কা। এটা বাদ দিলেন আরও কোনও ম্যাচে উল্লেখযোগ্য রান করতে পারেননি কোহলি।

ঋষভ পন্থ সিডনিতে শেষ ইনিংসে ৩৩ বলে ৬১ রান করেন। সিরিজে ৯ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ২৫৫ রান। নীতীশ কুমার রেড্ডি ভালো ব্যাটিং করেছেন। জীবনের প্রথম টেস্ট সিরিজ খেললেন নীতীশ। ৯ ইনিংসে ২৯৮ রান করেছেন। এরমধ্যে মেলবোর্নে শতরান করেছেন।

জাদেজা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাঁর ব্যাট থেকে এসেছে ৫ ইনিংসে ১৩৫ রান, চার উইকেট নিয়েছেন। ওয়াশিংটন সুন্দর ৬ ইনিসে ১১৪ রান করেছেন সঙ্গে তিন উইকেট নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+