AUS vs IND: বছরভর বেহাল ব্যাটিং, বর্ডার-গাভাসকর ট্রফির আগে গম্ভীরের উদ্বেগ বাড়াচ্ছেন বিরাট
কয়েকদিন পরই বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল। সেখানে রয়েছে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। ২২ নভেম্বর থেকে এই সিরিজ শুরু। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মেগা সিরিজের আগে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে চিন্তায় বিরাট কোহলির ফর্ম।
বিরাট কোহলি ভারতীয় দলের ব্যাটিংয়ের নিউক্লিয়াস। তিনি ব্যাটিংয়ের মূল কাণ্ডারি। কিন্তু বছরভর বিরাট যা ব্যাট করেছেন টেস্টে ক্রিকেটে তা অত্যন্ত উদ্বেগজনক নয় আতঙ্কের। চলতি বছরে এখনও পর্যন্ত কোনও শতরান আসেনি বিরাটের ব্যাট থেকে।

কোহলি গোটা নিউজিল্যান্ড সিরিজে করেছেন ৯৩ রান। বছরভর ছয় টেস্ট ম্যাচে ১২ ইনিংসে এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ২২১ রান। গড় ২০.০৯। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে এই বিরাট কোহলি রান মেশিন নন, অতীতের ছায়া মাত্রা। তাঁর ফর্ম কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফির আগে উদ্বেগ বাড়াচ্ছে ভারতীয় দলের।
২০১২ সালের পর থেকে ঘরোয়া ক্রিকেট খেলেননি। ভারতীয় দলের খেলা না থাকলেই চলে যান কিন্ত রঞ্জি বা দলীপে খেলেন না। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা সরব হয়েছেন কোহলির ঘরোয়া ক্রিকেটে খেলার অনীহা নিয়ে।
কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে রান করেছিলেন ২৯ এবং অপরাজিত ৪৭। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে চিপকে করেন ৬ এবং ১৭ রান। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজ খেলেননি কোহলি। তার আগে প্রোটিয়া সফরে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে করেন ১২ এবং ৪৬ রান।
কোহলির এমন খারাপ পারফরম্যান্স বর্ডার-গাভাসকর ট্রফির আগে চিন্তার কারণ টিম ম্যানেজমেন্টের।বর্ডার-গাভাসকর ট্রফির আগে গম্ভীরের উদ্বেগ বাড়াচ্ছেন বিরাট। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যথেষ্টই ভালো ছন্দে এর আগে ব্যাটিং করেছেন কোহলি। ২৫ টেস্ট ম্যাচ খেলে ৪০৪২ রান করেছেন বিরাট।
প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর এই প্রসঙ্গে বলেছেন, দলের সেরা ক্রিকেটাররা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কেউ সহজ ক্যাচ ফস্কাচ্ছেন কেউ আবার বাজে আউট হচ্ছেন, দলীপ ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্টে সিনিয়র ক্রিকেটারদের খেলা উচিত।












Click it and Unblock the Notifications