AUS vs IND: খপ করে ক্যাচ ধরলেন সরফরাজ, হেসে লুটোপুটি পন্থ-কোহলি, দেখুন ভিডিও
মাঝে আর মাত্র ১ দিন। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট ক্রিকেটের মেগা শো বর্ডার-গাভাসকর ট্রফি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মানেই ক্রিকেট প্রেমীদের কাছে বাড়তি আর্কষণ। মেগা সিরিজ শুরুর আগে অনুশীলনে মগ্ন ভারতীয় দল। টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা অনুশীলনে যেমন নিজেদের উজার করে দিচ্ছেন তেমনই হাসি মজাও করছেন, সেই ছবিই উঠে এল সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিওতে।
পারথে-র মাঠে বিরাট কোহলি, সরফরাজ খান এবং ধ্রুব জুরেল একে অপরের পাশে দাঁড়িয়ে ক্যাচিং অনুশীলন করছিলেন, যখন সরফরাজ একটি সহজ ক্যাচ ফেলেন, কিন্তু ক্যাচটি অদ্ভুত ভঙ্গিমায় তালুবন্দি করার চেষ্টা সরফরাজ খান। যা দেখে একেবারে হেসে লুটোপুটি খেতে শুরু করেন পন্থ ও কোহলি।

সরফরাজের এই কাণ্ড দেখে ভারতীয় দলের ক্রিকেটাররা হাসি চেপে রাখতে পারেননি কারণ এই ঘটনা সরফরাজ ঘটাতে পারেন তা কারোর ধারনাই ছিল না। পন্থের কাছে ব্যাপারটা এতটাই মজার মনে হয় যে তিনি হাসতে হাসতে পড়ে যান। বাকি ক্রিকেটাররা বিশেষ করে বিরাট কোহলিও নিজের হাসি চেপে রাখতে পারেননি। সিরিয়াস অননুশীলনে হাসির রোল উঠে।
What did Sarfaraz do? 🤪🤪 #AUSvIND pic.twitter.com/P2PgQ5KAJX
— Chloe-Amanda Bailey (@ChloeAmandaB) November 19, 2024
ভারতীয় এ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ না থেলে সিমুলেটেড ট্রেনিং ম্যাচে অংশ নেন ভারতীয় দলের ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচ না খেলে সিমুলেটেড ট্রেনিং ম্যাচ খেলে নিজেদের তৈরি করে নিয়েছেন বিরাট বুমরাহরা। সিমুলেটেড ট্রেনিং ম্যাচের পর ফের অনুশীলন শুরু করেছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সিমুলেটেড ট্রেনিং ম্যাচে যে ভুল গুলি হয়েছে সেটা অনুশীলনে মিটিয়ে নিতে চাইছেন বিরাটরা।
বর্তমানে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই বিরাট কোহলি, বর্ডার-গাভাসর ট্রফির আগে গোটা নিউজিল্যান্ড সিরিজে করেছেন ৯৩ রান। বছরভর ছয় টেস্ট ম্যাচে ১২ ইনিংসে এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ২২১ রান। গড় ২০.০৯। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে বিরাট কোহলি বর্তমানে কতটা চাপে আছেন।
তবে ভারতীয় দলের স্বস্তি অবশ্যই সরফরাজ খানের অনুশীলনে ফেরা। কারণ গত শুক্রবার তিনি চোট পেয়েছিলেন। যদিও কয়েকদিন পর পুরো দমে অনুশীলন শুরু করেছেন সরফরাজ। শুভমান গিল প্রথম ম্যাচে চোটের জন্য খেলতে পারবে না।












Click it and Unblock the Notifications