AUS vs IND: জন্মদি‌নের আগে ভক্তের থেকে কোহলি পেলেন উপহার, গাভাসকর দিলেন রানে ফেরার মন্ত্র

মাঠে তাঁর পারফরম্যান্স যতই খারাপ হোক না কেন, মাঠের বাইরে বিরাট কোহলির জনপ্রিয়তা অটুট। ৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন, ভক্তরা তাঁর জন্মদিন পালনের প্রস্তুতি শুরু দিয়েছেন। জন্মদিনের আগে থেকেই উপহার পাওয়া শুরু হয়ে গেল কোহলির।

আগামীকাল ৩৬তম জন্মদিনের আগে, একজন উত্সাহী ভক্ত কোহলিকে হনুমানজির একটি হাতে আঁকা প্রতিকৃতি উপহার দিয়েছেন। ব্যক্তিগতভাবে মুম্বইয়ে কোহলির হোটেল রুমে এসে ভক্তটি কোহলির হাতে উপহার তুলে দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। কোহলি মাঠে যতই আগ্রাসী হোন না কেন মাঠের বাইরে তাঁর একটি ভক্তিবাদী মন আছে।

মাঝে মধ্যেই স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে কৃষ্ণ দাসের কীর্তনের আসরে যান কোহলি। সেখানে মন দিয়ে কীর্তন শোনেন কোহলি। সম্প্রতি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কোহলি। জন্মদিনের সময়ে ব্যাটে রান নেই, সমােলোচনা তাঁকে নিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে জন্মদিনের আগে পেলেন হনুমানজির প্রতিকৃতি।
কোহলি অনুরাগীর সঙ্গে সঙ্গে আলাপচারিতা করার সাথে সাথে ভারতীয় দলের হোটেল রুমে উপহারটি পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ৩ ম্যাচের টেস্ট সিরিজে ভালো রান করতে পারেননি এই তারকা ব্যাটার।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের দেশেতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হতে হয়েছে। দলে কোহলি ও অধিনায়ক রোহিত শর্মার স্থান নিয়েও চর্চা চলছে।কোহলি গোটা নিউজিল্যান্ড সিরিজে করেছেন ৯৩ রান। বছরভর ছয় টেস্ট ম্যাচে ১২ ইনিংসে এখনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ২৫০ রান। গড় ২২.৭২।


কিংবদন্তি সুনীল গাভাসকর সোমবার একটি অনুষ্ঠানে বলেছেন, 'যদিও কোহলি এবং রোহিত অস্ট্রেলিয়া সফরেও রান না পান তাহলে ইং‌ল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নতুনদের সুযোগ দেওয়ার দাবি আরও বৃদ্ধি পাবে। যেহেতু কোহলি এবং রোহিত মধ্য ৩০-র ঘরে আছেন তাঁদের ভালো ছন্দে ফেরা কঠিন হবে। এরজন্য আমি বলেছি তাঁদের আরও বেশি ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে হবে। বেশি ম্যাচ খেলতে হবে। আপনি যত বেশি খেলবেন, আধুনিক দিনের ক্রিকেটের চাহিদা মেটাতে আপনি তত বেশি প্রস্তুত হবেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+