AUS vs IND: সিডনিতে শেষ ইনিংসেও ব্যর্থ বিরাট, পাঁচ ম্যাচে করলেন একটি সেঞ্চুরি, প্রাপ্তি সমালোচনা

ব্যর্থতার অন্ধকার থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না বিরাট কোহলি। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ইনিংসেও বিরাটের ব্যাট থেকে এল না বড় রান। সিডনিতে প্রথম ইনিংসে ৬৯ বলে ১৭ রানে আউট হয়েছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এল ৬ রান। ফলে বছরের শুরুতেই তাঁর অফ ফর্ম নিয়ে জারি থাকল অনেক প্রশ্ন আর প্রাপ্তি এক রাশ তীব্র-সমালোচনা ও কটাক্ষ।

নতুন বছরেও পুরানো রোগ সারল না কোহলি। সিডনির দ্বিতীয় ইনিংসেও দেখা গেল বিরাট কোহলির সেই পুরনো সমস্যা। আর তাতেই আউট হলেন। স্কট বোল্যান্ডের বাইরে বলেই আউট হলেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে। বার বার একই ঘটনার পুনরাবৃত্তি। গম্ভীর-অভিষেক নায়াররা কিছুতেই কোহলির এই রোগ সারাতে পারছেন না। যার ফল ভুগতে হচ্ছে ভারতকে।

ভারতীয় দল অস্ট্রেলিয়ায় আসার পর থেকেই ফোকাসে ছিলেন বিরাট কোহলি। তিনি কেমন খেলবেন, সেদিকেই ছিল সবার নজর। পারথ টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি প্রত্যাশার পারদ বৃদ্ধি করেছিলেন বিরাট কোহলি। কিন্তু তার পর থেকে টানা ব্যর্থ হলেন কোহলি। যা বজায় থাকল চলতি অস্ট্রেলিয়া সফরে শেষ ইনিংসেও।

এবার এক নজরে দেখা যাক চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে বিরাট কোহলির পারফরম্যান্স কেমন, পারথে প্রথম ইনিংসে ১২ বলে ৫ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেন কোহলি। ১৪৩ বলে অপরাজিত ১০০ রান করেছিলেন। মেরেছিলেন ৮টি চার এবং দুটি ছক্কা। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ৮ বলে ৭ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ২১ বলে ১১ রান করেন।

এরপর তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৬ বলে ৩ রান করেন কোহলি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হয়নি তাঁকে। ২০২৪ সালে বছরের শেষ টেস্টে মেলবোর্নে প্রথম ইনিংসে একটু ভালো খেললেও পরের ইনিংসেই সুপার ফ্লপ কোহলি। প্রথম ইনিংসে ৩৬ রান করেন ৮৬ বলে। এরপর ২৯ বলে ৫ রান করে আউট হন। বছরের প্রথম টেস্টে সিডনিতে দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এল ১৭ ও ৬ রান।

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে কোহলির ব্যাট থেকে এল ১৯০ রান। কোহল যেন অতীতের ছায়া মাত্র। ফলে রোহিতের মতোই তাঁর অবসরের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। কোহলির ব্যাটিং গড় ৪৬.৮৫। যা ২০১৬ সালের থেকেও কম। সিডনিতে দ্বিতীয় ইনিংসে আউট হয়ে তীব্র হতাশা ও রাগ প্রকাশ করলেন কিং কোহলি।

আপাতত ভারতের সামনে কোনও টেস্ট নেই। জুন-জুলাইয়ে ইংল্যান্ড সিরিজ আছে। কোহলি কি সেই সিরিজে সুযোগ পাবেন!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+