Virat Kohli: গোলাপি বলে 'কিং' কোহলিই! দিন-রাতের টেস্টে বিরাটের কীর্তির নাগাল পাননি কোনও ভারতীয়

Day-Night Pink Ball Test: অ্যাডিলেডে ৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। গোলাপি বলে দিন-রাতের। ভারত আজ অবধি চারটি ডে-নাইট টেস্ট খেলেছে।

তার মধ্যে দেশের মাটিতে জিতেছে তিনটিতেই। একটিই হার চার বছর আগে অ্য়াডিলেডে। ভারতীয় ব্যাটারদের মধ্যে দিন-রাতের টেস্টে সফলতম বিরাট কোহলিই।

Virat Kohli

২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রথম দিন-রাতের টেস্ট খেলেছিল। যার প্রথম ইনিংসেই শতরান হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। চারে নেমে তিনি ১৮টি চারের সাহায্যে ১৯৪ বলে ১৩৬ রান করেছিলে। এরপর অবশ্য বিরাটের ব্যাটে চলে শতরানের দীর্ঘ খরা।

২০২০ সালে অ্যাডিলেডে ভারত অজিদের কাছে হেরেছিল দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল-আউটও হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে চারে নেমে বিরাট সর্বাধিক ১৮০ বলে ৭৪ রান করে রান আউট হয়েছিলেন, তাঁর ইনিংসে ছিল ৮টি চার। দ্বিতীয় ইনিংসে ভারত অধিনায়ক পাঁচে নেমে চার রান করেন। আউট হন প্যাট কামিন্সের বলে।

২০২১ সালে আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটের নেতৃত্বে ভারত জিতেছিল দিন-রাতের টেস্ট। সেই টেস্টে বিরাট প্রথম ইনিংসে ৫৮ বলে ২৭ করেন। দ্বিতীয় ইনিংসে নামতে হয়নি। রোহিত শর্মা প্রথম ইনিংসে ৯৬ বলে ৬৬ করেন। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ২৫ বলে ২৫ রানে।

২০২২ সালে ভারত শেষবার দিন-রাতের টেস্ট খেলেছে। বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই টেস্টে নেতৃত্ব দেন রোহিত। বিরাট প্রথম ইনিংসে ৪৮ বলে ২৩ ও দ্বিতীয় ইনিংসে ১৬ বলে ১৩ করেছিলেন। প্রথম ইনিংসে শ্রেয়স আইয়ার ৯৮ বলে ৯২ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করেন ৮৭ বলে ৬৭। রোহিতের রান ছিল যথাক্রমে ১৫ ও ৪৬।

ফলে বিরাট ছাড়া দিন-রাতের টেস্টে ভারতের কোনও ব্যাটারের শতরান নেই। শ্রেয়সের হাতছাড়া হয়েছিল ৮ রানের জন্য। বিরাট গোলাপি বলের চারটি টেস্টে ২৭৭ রান করেছেন, গড় ৪৬.১৬। রোহিতের তিনটি ডে-নাইট টেস্টে আছে ১৭৩ রান, গড় ৪৩.২৫। শ্রেয়স ১টি টেস্টে ১৫৫ রান করেছেন, গড় ৭৯.৫০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+