AUS vs IND: বিরাটই অ্যাডিলেড টেস্টে সফলতম ভারতীয় ব্যাটার! ব্র্যাডম্যানকে টপকে সচিনকে ছোঁয়ার লক্ষ্যে কোহলি

AUS vs IND: বিরাট কোহলি পারথ টেস্টে শতরান হাঁকিয়ে অস্ট্রেলিয়ায় ভারতীয়দের মধ্যে টেস্টে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড নিজের দখলে নিয়েছেন। এই সাতের মধ্যে তিনটিই অ্যাডিলেডে।

ডিসেম্বরের ৬ তারিখ থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। গোলাপি বলে দিন-রাতের টেস্টে বিরাটের সামনে একাধিক নজিরের হাতছানি রয়েছে।

AUS vs IND

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের সর্বাধিক ১১টি টেস্ট শতরান রয়েছে। কোহলি রয়েছেন সেই কীর্তি থেকে মাত্র দুই ধাপ দূরে। বাকি চারটি টেস্টে তিনি তিনটি শতরান করলেই ভেঙে দিতে পারবেন সচিনের কীর্তি। ২০২০ সালের অ্যাডিলেটে প্রথমবার দিন-রাতের টেস্ট খেলেন বিরাট। করেছিলেন ৭৪ ও ৪ রান।

তার আগে বিরাট অ্যাডিলেড ওভালে ৩টি টেস্ট টেস্ট খেলেছেন, ২ বারই শতরান হাঁকিয়েছেন। ২০১২ সালে অ্যাডিলেডে প্রথমবার টেস্ট খেলেন বিরাট। ২০১১ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। মেলবোর্ন, সিডনি, পারথের পর ভারত চতুর্থ টেস্টটি খেলেছিল অ্যাডিলেডে।

বিরাট সেই টেস্টের প্রথম ইনিংসে ২১৩ বলে ১১৬ রান করেছিলেন। যা অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের প্রথম সেঞ্চুরিও। দ্বিতীয় ইনিংসে করেন ২২। ২০১৪ সালে সিরিজের প্রথম টেস্ট ছিল অ্যাডিলেডে। সেই টেস্টটি ভারত হেরে গেলেও অধিনায়ক বিরাট ২ ইনিংসেই শতরান করেছিলেন।

ওই টেস্টটিতে বিরাট প্রথম ইনিংসে খেলেন ১৮৪ বলে ১১৫ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে তিনি ১৭৫ বলে ১৪১ রান করেছিলেন। ২০১৮ সালের সফরে অ্যাডিলেডে বিরাট দুই ইনিংসে আউট হয়েছিলেন যথাক্রমে ৩ ও ৩৪ রানে। অ্যাডিলেডে বিরাট ৪টি টেস্ট খেলে ৮ ইনিংসে ৫০৯ রান করেছেন। গড় ৬৩.৬২।

অ্যাডিলেডে টেস্টে সবচেয়ে বেশি টেস্ট শতরান রয়েছে মাইকেল ক্লার্কের। রিকি পন্টিংয়ের রয়েছে ৬টি। বিরাট যদি আসন্ন টেস্টে ২ ইনিংসেই সেঞ্চুরি করেন ২০১৪ সালের মতো তাহলে তিনি এই স্টেডিয়ামে সর্বাধিক শতরানকারীদের তালিকায় তৃতীয় স্থানে পৌঁছে যাবেন।

সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিনের সবচেয়ে বেশি ১১টি টেস্ট শতরানের নজিরও ছুঁয়ে ফেলবেন। অ্যাডিলেডে চারটি করে টেস্ট শতরান রয়েছে অ্যালান বর্ডার, ডেভিড ওয়ার্নার, ডেভিড বুনের। একটি শতরান বিরাটকে বসিয়ে দেবে তাঁদের পাশে।

বিরাট কোহলি ছাড়া এই স্টেডিয়ামে তিনটি করে টেস্ট শতরান রয়েছে স্টিভ ওয়া, জাস্টিন ল্যাঙ্গার, ডন ব্র্য়াডম্যান, ম্যাথু হেডেন, রবার্ট সিম্পসন, আর্থার মরিস, ডিন জোন্স, জন হবস, মার্নাস লাবুশেনের। তবে তাঁদের সকলের চেয়েই অ্যাডিলেডে কম টেস্ট খেলেছেন কোহলি।

অ্যাডিলেডে টেস্টে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান করার নজিরও রয়েছে কোহলির দখলে। এই তালিকায় তাঁর পরে দ্বিতীয় স্থানে রাহুল দ্রাবিড়, চার টেস্টে দ্রাবিড়ের রয়েছে ৪০১ রান। ১টি করে শতরান ও অর্ধশতরান রয়েছে। অ্যাডিলেডে দ্বিশতরান (২৩৩) রয়েছে দ্রাবিড়ের।

বীরেন্দ্র শেহওয়াগ ৩ টেস্টে ৩৮৮ রান করেছেন। ১টি শতরান ও ২টি অর্ধশতরান, সর্বাধিক ১৫১। ভিভিএস লক্ষ্মণ চার টেস্টে ৩৩৭ ও চেতেশ্বর পূজারা ৩ টেস্টে ৩৩১ রান করেছেন অ্যাডিলেডে। সচিন অ্যাডিলেডে ৫ টেস্টে ৩২৬ রান করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+