AUS vs IND: দলের আগেই ডনের দেশে পৌঁছে গেলেন কোহলি, কবে থেকে প্রস্তুতি শুরু করবে ভারত?
ভারতীয় দলের মিশন অস্ট্রেলিয়া। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। রবিবার রাতেই ভারতীয় একাধিক সদস্য এবং বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন। কিন্তু বিরাট কোহলিকে ভারতীয় দলের সঙ্গে দেখা যায়নি। কারণ তিনি আগেই স্ত্রী অনুষ্কা ও দুই সন্তানকে নিয়ে মুম্বই বিমানবন্দর থেকে বিমান ধরেছিলেন।
যেহেতু বিরাট কোহলি দলের সঙ্গে যাননি, তাই তিনি ইংল্যান্ড হয়ে অস্ট্রেলিয়ায় যাবেন, নাকি সরাসরি অস্ট্রেলিয়ায় যাবেন সেটা নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু সোমবার সকালেই পাওয়া গেল বিরাট আপডেট? কোথায় আছেন কোহলি? লন্ডন গেলেন নাকি সরাসরি পৌঁছে গেলে ডনের দেশে?

রবিবার রাতেই ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ অস্ট্রেলিয়া রওনা হয়ে গিয়েছেন। সেই দলে ছিলেন আকাশ দীপ, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, সরফরাজ খান, যশস্বী জয়সওয়াল। তাঁরা মুম্বই থেকে বিমান ধরেন। ক্রিকেটারদের সঙ্গে একই বিমানে গিয়েছেন সহকারী কোচ অভিষেক নায়ার ও অন্যান্য সাপোর্ট স্টাফরা। তবে কোচ গৌতম গম্ভীর সহ বাকি ক্রিকেটাররা আজ যাবেন।
বিরাটের অস্ট্রেলিয়ায় পারফরম্যান্স যথেষ্টই ভালো। কোহলি এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ টেস্টে ১৩৫২ রান করেছেন। তাঁর গড় ৫৪.০৮। তবে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে তাঁর ব্যাটিং নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তিন ম্যাচে মাত্র ৯৩ রান করেছেন বিরাট। বছরভর তাঁর ব্যাটে নেই খুব একটা বড় রান। ফলে এবার কিন্তু চাপের প্রেসার কুকারে থেকে অস্ট্রেলিয়া গিয়েছেন কোহলি।
ভারতীয় দল অস্ট্রেলিয়ায় গিয়ে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না বরং অনুশীলনে বাড়তি জোর দিচ্ছেন কোচ গৌতম গম্ভীর। বিরাট কিন্তু আগেই সেখানে পৌঁছে পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটা শুরু করে দিলেন।
অস্ট্রেলিয়ায় গিয়ে কোনও রকম সময় নষ্ট করতে নারাজ ভারতীয় দল। মঙ্গলবার থেকে পারথ-এ অনুশীলন শুরু করে দেবে ভারতীয় দল।












Click it and Unblock the Notifications