AUS vs IND: ছন্দে থাকা বিরাটকে দেখতে গাছে ভক্ত, পারথে অনুশীলনে চোট পেলেন সরফরাজ
AUS vs IND: কাল থেকে পারথের ওয়াকায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। খেলাটি ভারত বনাম ভারত এ-র মধ্যে হলেও মূল দ্বৈরথ হবে ব্যাটারদের সঙ্গে বোলারদের।
মঙ্গলবার থেকে বেশি জোর দেওয়া হয়েছে নেট প্র্যাকটিসে। এবার ওয়াকার সেন্টার পিচে হবে ম্যাচ সিমুলেশন। প্রথম শ্রেণির ম্যাচের চেয়ে কালকের ম্যাচ কিছুটা আলাদা হবে।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, প্রথম শ্রেণির ম্যাচে যেমন একজন ব্যাটার আউট হলে নামতে পারেন না, এ ক্ষেত্রে তেমন হবে না। ২২ নভেম্বর যাতে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে ব্যাটাররা প্রথম টেস্টে নামতে পারেন তা সুনিশ্চিত করা হবে প্রস্তুতি ম্যাচে। ফলে কেউ আউট হলেও খেলা চালিয়ে যেতে পারবেন।
নেট প্র্যাকটিসে অস্ট্রেলীয়দের আগ্রহ দেখা গিয়েছে বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়ালকে নিয়ে। যশস্বী এবার অস্ট্রেলিয়ায় সাফল্য পাবেন বলে অনেকেই মনে করছেন। রোহিত শর্মা প্রথম টেস্ট না খেললে অভিমন্যু ঈশ্বরণ ও লোকেশ রাহুলের মধ্যে কেউ ওপেন করবেন।
নিউজিল্যান্ড সিরিজে ভারতকে ভুগিয়েছে ব্যাটিং। বিশেষ করে অস্ট্রেলিয়া সফরের আগে চিন্তা বাড়িয়েছিল বিরাট কোহলি, রোহিত শর্মাদের ফর্ম। কোহলি নিউজিল্যান্ড সিরিজের সময় নেটেও ছন্দে ছিলেন না। তিনটি টেস্টেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন।
পারথে অবশ্য নেটে বিরাটকে চেনা ছন্দে ব্যাট করতে দেখা গিয়েছে। জসপ্রীত বুমরাহদের সামলালেন সাবলীলভাবেই। ভারত যেখানে অনুশীলন করছে সেই জায়গাটি কিছুটা কালো কাপড়ে ঢাকা। ফলে বিরাটের অনুশীলন দেখতে তাঁর ভক্তরা গাছেও চড়েছেন। কোহলির ফর্ম তাঁদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।
First look at Virat Kohli at the Perth nets ahead of the Test series opener 🏏
— Fox Cricket (@FoxCricket) November 14, 2024
Some fans went the extra mile to catch a glimpse of the King 👀#AUSvIND pic.twitter.com/pXDEtDhPeY
তবে এরই মধ্যে আজ চোট পান সরফরাজ খান। ফক্স ক্রিকেটের প্রতিবেদনে দেখা গিয়েছে, নেট থেকে সরফরাজ যন্ত্রণাকাতর অবস্থাতেই বেরিয়ে যাচ্ছেন। ব্যাটিংয়ের সময় তাঁর ডান হাতের কনুইয়ে বল লাগে। যদিও চোট গুরুতর নয় বলেও জানা যাচ্ছে। পারথ টেস্টে একাদশে থাকার ব্যাপারে সরফরাজের লড়াই হতে পারে ধ্রুব জুরেলের সঙ্গে। জুরেল অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দুই ইনিংসেই সাফল্য পেয়েছেন।












Click it and Unblock the Notifications