AUS vs IND: কঠোর অনুশীলনে মগ্ন কোহলি, রানে ফিরতে নিচ্ছেন বিশেষ কৌশল, দেখুন টিম ইন্ডিয়ার মহড়ার ভিডিও

ভারতীয় দলের সদস্যরা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন। মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার অনুশীলন‌। কেএল রাহুল, যশস্বী জয়সওয়ালরা মঙ্গলবার থেকে অনুশীলন করেন। কি‌ন্ত মঙ্গলবার ভারতীয় দলের অনুশী‌লনে দেখা যায়নি বিরাট কোহলিকে। তবে বুধবার থেকে পুরো দমে অনুশীলন শুরু করলেন বিরাট কোহলি।

বুধবার অনুশীলনের দ্বিতীয় দিনে টিম ইন্ডিয়ার মহড়ার যাবতীয় আর্কষণের কেন্দ্রবিন্দুতে ছি‌লেন কোহলিই। বুধবার ওয়াকার ট্রেনিং পিচে দীর্ঘক্ষণ ব্যাটিং সারেন কোহলি। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে অনুশীলনের বেশিরভাগ সময়টাই পেস বোলারদের বিরুদ্ধে খেলেছেন কোহলি। এমনকি শট পিচ বোলিং সাম‌লানোর মহড়াটা প্রথম দিনের অনুশীলন থেকেই শুরু করে দিলে কোহলি।

বুধবার পুরো অনুশীলন করেন বিরাট কোহলিরা। মূলত নেটেই ভারতীয় দল অনুশীলন করেন ক্রিকেটাররা। কঠোর অনুশীলন করেন ভারতীয় দলের সদস্যরা। তবে কোহলিদের অনুশী‌লন দেখার কোনও সুযোগ নেই কারণ ট্রেনিং সেন্টারের চারপাশের রেলিং কালো কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে। তবে জানা গিয়েছে ভারতীয় দলের অনুশী‌লনে মূল ফোকাসে ছিলেন কোহলিই।

ভারতীয় দলের কাছে প্রথম চ্যালেঞ্জ পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া। তার উপর পারথ মানেই অতিরিক্ত পেস ও বাউন্স। সেই কথা মাথায় রেখেই অনুশী‌লন শুরু করেছেন ভারতীয় দলের সদসর্যাা। কেএল রাহুল, শুভমা‌ন গিলরাও অনুশীলন করেন পুরো দমে। ঋষভ পন্থের সঙ্গে অস্ট্রেলিয়ার একজন নেট বোলারকে সেলফিও তুলতেও দেখা যায়।

বিরাট কোহলি দলের সঙ্গে যাননি, পরিবারকে সঙ্গে নিয়ে দলের একদিন আগেই মুম্বই থেকে রওনা হন কোহলি। তাই তিনি ইংল্যান্ড হয়ে অস্ট্রেলিয়ায় যাবেন, নাকি সরাসরি অস্ট্রেলিয়ায় যাবেন সেটা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা যায়, দলের আগেই পারথ পৌঁছে যান কোহলি। রবিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার পারথ-এ চলে গিয়েছিলেন কিং কোহলি।


বিরাটের অস্ট্রেলিয়ায় পারফরম্যান্স যথেষ্টই ভালো। কোহলি এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩ টেস্টে ১৩৫২ রান করেছেন। তাঁর গড় ৫৪.০৮। কিন্ত সাম্প্রতিক সময়ে কোহলির পারফরম্যান্স একেবারেই ভালো নয়। ফর্মে ফিরতে অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন কোহলি। কারণ আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ তাঁর কাছে বড় পরীক্ষা। পারফরম্যান্স ভালো না হলে সমালোচনা বাড়বে।

পাশাপাশি পারথ-র রাস্তাতেও দেখা গিয়েছে কোহলি ও অনুষ্কাকে। বিরুষ্কার সঙ্গে ছিলেন তাঁদের শিশু কন্যা ভামিকাও। সেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি সমাজমাধ্যমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+