AUS vs IND: রোগ যেন কিছুতেই সারছে না, ব্যর্থ কোহলিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড়

নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে বিরাট ব্যর্থতার ধারা অব্যাহত। পারথে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ১২ বলে ৫ রান করে আউট হলেন কোহলি। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেভাবে আউট হয়েছিলেন, ঠিক একইভাবে শুক্রবার পারথে আউট হলেন, কোহলি প্রথম ইনিংসে ফ্লপ হতেই শুরু সোশ্যাল মিডিয়ায় সমালোচনার বিস্ফোরণ।

চলতি বছরে ভারতের জার্সিতে ব্যাট হাতে ব্যর্থ হয়েই চলেছেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১০০ রানও করতে পারেননি। রোহিত না খেলায় ভারতীয় দলের ব্যাটিংয়ের মূল ভরসা ছিলেন কোহলি। কিন্তু পারথের বিরাই ব্যর্থতাই সঙ্গী হল। জশ হ্যাজলউডের একটা বাইরের বলে যেভাবে আউট হলেন তাতে অনেকের মনে হচ্ছে ১ বছরের বেশি সময় পরও রোগ সারেনি কোহলির।

পারথের গতি সম্পন্ন পিচে বিরাট কোহলি বড় রান করতে পারলেন না । জশ হ্যাজলউডে বলে উসমান খোয়াজার হাতে ক্যাচ দিয়ে আউট হলেন কোহলি। প্রথম স্লিপে ধরা পড়েন বিরাট কোহলি। ভালো বলে আউট হলে হয়ত কথা কম হত। কিন্তু এত বাইরের বলে কোহলির মতো ক্রিকেটার কীভাবে আউট হলেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

কোহলি পারথে আউট হওয়ার পরই একজন সমাজ মাধ্যমে তুলে ধরেছেন ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোহলির আউট হওয়ার সেই ছবি. সেখানে দেখা যাচ্ছে বাইরের বলেই কোহলি আউট হচ্ছেন।
কোহলির এক সময়ের সতীর্থ পুজারা এই টেস্ট সিরিজে ধারাভাষ্য করছেন , তিনি বলেছেন যে বিরাট সবসময়ই ড্রাইভ করতে পছন্দ করেন এবং ক্রিজের ভিতরে থাকার সময় সেটা করা সহজ নয়, ফলে কোহলি বাইরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। কিন্তু চেতেশ্বর পূজারা এটাও বলেছেন যে আউট হওয়ার পিছনে কোহলি সিদ্ধান্তের ভুল ছিল।


কোহলির এই চরম ব্যর্থতার পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা। এমনিতেই চাপে আছেন বিরাট. তার মধ্যে প্রথম ইনিংসে ব্যর্থ হয়ে নিজের উপর চাপ আরও বৃদ্ধি করলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+