AUS vs IND: সতীর্থরা ব্যাট হাতে লড়লেন মাঠে, রানে ফিরতে মরিয়া কোহলি মগ্ন থাকলেন অনুশীলনেই

পারথের দ্বিতীয় ইনিংসে শতরান বাদ দিলে অস্ট্রেলিয়া সফরে এসে এখনও পর্যন্ত প্রতিটি ইনিংসে ব্যর্থ হয়েছেন কোহলি। অ্যাডিলেডে দুই ইনিংসে হতাশাজনক পারফরম্যান্সের পর গাব্বায় এসে প্রথম ইনিংসে ৩ রানে আউট হয়েছেন কোহলি।

ব্রিসবেনে চতুর্থ দিনে মাঠে নামতেই হয়নি কোহলিকে। মঙ্গলবার কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজারাই ভারতের ফলোঅন বাঁচানোর প্রয়াস চালালেন। কিন্তু সাজঘরে বসে সতীর্থদের ব্যাটিং দেখলেন না বিরাট। বরং নেটে অনুশীলন করলেন কিং কোহলি। ম্যাচের চতুর্থ দিন হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর ও থ্রো ডাউন স্পেশালিস্টদের নিয়ে নেটে ব্যাটিং অনুশীলন জারি রাখলেন বিরাট কোহলি।

গাব্বায় দ্বিতীয় ইনিংস সহ এখনও দুটি টেস্ট ম্যাচ বাকি আছে। ফলে কোহলির কাছে এখনও সুযোগ আছে সমালোচকদের জবাব দেওয়ার। তাই প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখতে চাইছেন না কোহলি। মঙ্গলবার নেটে অনুশীলনে কোহলির সঙ্গী হলেন শুভমান গিল। দুই তারকার ব্যাটিংয়ের ভিডিওই উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রচারকারকারী চ্যানেলে ধারাভাষ্যকার হরভজন সিংহ দেখান বিরাটদের অনুশীলনের ছবি। ভারতের দুই ব্যাটার নেটে যে সময় ব্যাট করছিলেন, সেই সময় পেসারদের বল করতে দেখা যায়।

হরভজন সিং বিরাটদের অনুশীলন প্রসঙ্গে বলেছেন, দুই জনেই প্রচুর বল খেলেছেন নেটে। সিরিজে খুব বেশি রান পায়নি, বিরাট কোহলির সঙ্গে শুভমান গিলের রান পাওয়াটা ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিম ইন্ডিয়ার ব্যাটিং করার সময় দুই জনেই অনুশীলন করে যাচ্ছেন এটা দেখে খুব ভালো লাগছে। প্রচুর বল খেলছে ওরা। ফর্মে না থাকলে এই ধরনের অনুশীলন কাজে দেয়।গাব্বা টেস্টের তৃতীয় দিনে বিরাট কোহলিকে আউট করেন হ্যাজলউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+