AUS vs IND: নেটে আঙুলে চোট লাগল শুভমানের, মনোনিবেশে ব্যাঘাত এড়াতে ফ্যানদের বার্তা কোহলির

AUS vs IND: রোহিত শর্মা ব্যাটিং অনুশীলন করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন। আজ নেটে ব্যাটিংয়ের সময় চোট পেলেন শুভমান গিল।

আঙুল ফ্র্যাকচারের কারণে পারথ টেস্টে খেলতে পারেননি গিল। বাকি দুটি টেস্টেও তিনি চেনা ছন্দে নেই। এরই মধ্যে চোট পেলেন।

AUS vs IND

যদিও জানা গিয়েছে, আঙুলের চোটের কারণে মেলবোর্ন টেস্টে খেলতে তাঁর অসুবিধা নেই। তিনি টেস্ট খেলার জন্য ফিট। আজ মহম্মদ সিরাজের বোলিং সামলাচ্ছিলেন। তখনই আঙুলে চোট লাগে গিলের। যন্ত্রণা যে হচ্ছে, তা বোঝা যাচ্ছিল গিলের অভিব্যক্তিতেই।

অনুশীলন সামান্য সময়ের জন্য থামালেও তিনি নেট ছেড়ে বেরোতে চাননি। ভারতীয় দলের এক মেডিক্যাল স্টাফ গিলের চোট পরীক্ষা করে দেখেন। তারপর তাঁকে অনুশীলন চালিয়ে যাওয়ার সবুজ সঙ্কেত দেওয়া হয়। ফের সিরাজের বিরুদ্ধে নেটে প্র্যাকটিস শুরু করেন শুভমান।

শুভমানের ব্যাটিং অনুশীলন দেখে ইতিবাচক বার্তাই মিলেছে। আইসিসি রিভিউ অনুষ্ঠানে রিকি পন্টিং বলেছেন, শুভমান গিলের ব্যাটিং দেখতে ভালো লাগে। যখন তিনি স্বাভাবিক ছন্দে খেলেন তখন বিশ্ব ক্রিকেটে কারও অংশের চেয়ে কম বলে মনে হয় না। তবে অস্ট্রেলিয়ায় অনেক বেশি কিছু পরিবর্তনের ফলেই সমস্যা হচ্ছে।

পন্টিংয়ের কথায়, আমি অ্যাডিলেডে গিলের ব্যাটিং কিছুক্ষণ দেখেছি। স্কট বোল্যান্ড বল করতে আসতেই তিনি গার্ড বদলালেন। অফ-স্টাম্প বরাবর যেভাবে তিনি দাঁড়িয়ে বোল্যান্ডের বোলিংয়ে সামনের পা বাড়ালেন, তাতেই সোজা বলে আউট হয়ে গেলেন। ছন্দে ফিরতে গিলকে তাঁর রক্ষণাত্মক ব্যাটিংয়ের টেকনিক জোরদার করতে হবে। তাহলেই বিদেশের মাটিতে তিনি সাফল্য পাবেন।

পন্টিং বলেছেন, গিল আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে বিশ্বের যে কোনও প্রান্তে রান করতে চান। আউট হওয়ার কথা না ভেবে গিলকে রান করার কথা মাথায় রেখেই খেলার পরামর্শ দিলেন পন্টিং।

বিরাট কোহলির নেট প্র্যাকটিসেও আত্মবিশ্বাসের ছাপ লক্ষ্য করা গিয়েছে মেলবোর্নে। হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ ও স্থানীয় বাঁহাতি নেট বোলারের বিরুদ্ধে এদিন দীর্ঘ সময় অনুশীলনে নিমগ্ন থাকলেন কোহলি। তাঁর ব্যাটিং দেখে ফ্যানেরা উল্লাসে মাতলে, কোহলি তাঁদের চুপ থাকার জন্য অনুরোধ করেন। চাননি ব্যাটিংয়ে মনোনিবেশে কোনও ব্যাঘাত।

কোহলি ব্যাট করছিলেন ক্রিজ থেকে সামান্য বেরিয়ে থেকে। আত্মবিশ্বাসের সঙ্গে ডিফেন্স করলেন। ব্যাক-অব-আ-লেংথ ডেলিভারিগুলি ছাড়লেন আত্মবিশ্বাসের সঙ্গেই। এরপর হর্ষিত ও প্রসিদ্ধকে পরামর্শ দিলেন কোন লেংথে তাঁকে বল করতে হবে সে ব্যাপারে। অফ-স্টাম্পের বাইরে খোঁচা দেওয়ার দুর্বলতা কাটানোর সবরকম চেষ্টা দেখা গেল কোহলির অনুশীলনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+