AUS vs IND: কঠিন ম্যাচের আগে ফুরফুরে মেজাজে কোহলি, বড়দিনের উৎসবের আবহেই মেলবোর্নের রেস্তোরাঁতে বিরাট
গোটা বিশ্বের মতোই মেলবোর্নেও পালিত হচ্ছে বড়দিন। মেলবোর্নে ক্রিসমাসে বাড়তি আর্কষণ বক্সিং ডে টেস্ট। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের চতুর্থ ম্যাচ। এই ম্যাচের ফুরফুরে মেজাজে বিরাট কোহলি।
বক্সিং ডে ম্যাচের আগে মেলবোর্নে উৎসবের মেজাজ। বড়দিনের উৎসবে সামিল বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। মেলবোর্নের রাস্তায় একান্তে সময় কাটাতে দেখা গেল ভারতীয় দলের তারকা ক্রিকেটার এবং তাঁর বলিউড অভিনেত্রী স্ত্রীকে। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ভিডিও থেকে দেখা গিয়েছে মেলবোর্নের রাস্তায় হাঁটছেন দুই জনে।

মেলবোর্নের ক্যাফের পক্ষ থেকে প্রাক্তন ভারত অধিনায়ককে ধন্যবাদ জানানো হয়েছে এই মহানুভবতার জন্য। বড়দিনের উৎসবে জন্য অস্ট্রেলিয়ায় সরকারী ছুটি। কিন্তু তারকা দম্পত্তির আগমনের জন্য ক্যাফেটি খোলা ছিল। ছবিতে দেখা গিয়েছে বিরাট কোহলির পরনে ছিল গোলাপি শার্ট এবং জিনস।
সংশ্লিষ্ট ক্যাফের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পেজে লেখা হয়েছে, আজ সকালে, যখন আমরা সরকারী ছুটির দিনে আমাদের ক্যাফে খোলা রাখব কিনা তা নিয়ে বিতর্ক করছিলাম, তখন আমরা ভাবতেই পারিনি যে বিরাট কোহলি তাঁর পরিবার নিয়ে আমাদের ক্যাফেতে উপস্থিত হবেন। আমাদের ছোট ক্যাফেতে তাঁকে পেয়ে আমরা গর্বিত। বিরাট স্যার আমাদের রান্নাঘরে আসেন এবং রন্ধন কর্মীদের সঙ্গে ছবি তোলেন।
Virat Kohli clicked pictures with fans at a restaurant in Melbourne today.👌
— Tanuj Singh (@ImTanujSingh) December 25, 2024
- King Kohli is always there for fans..!!!! 🐐 pic.twitter.com/0cHyrsHo1A
মেলবোর্নে আসার পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না ভারতীয় দলের। দলের আগেই ব্রিসবেন থেকে মেলবোর্ন চলে আসেন কোহলি। স্ত্রী অনুষ্কা, কন্যা ভামিকা ও পুত্র অকায়কে নিয়ে বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসেন কোহলি। সেখানেই ঘটে বিতর্কের সূত্রপাত। অনুমতি না নিয়ে একটি সংবাদ মাধ্যম কোহলির পরিবারের সদস্যদের ছবি তোলেন। সেটা নিয়ে বির্তকের শুরু।
বিরাট কোহলির বিরুদ্ধে মহিলা সাংবাদিককে ধমকানোর অভিযোগ উঠেছে। যা অত্যন্ত গুরুতর। অস্ট্রেলিয়ান সাংবাদিকদের একাংশের দাবি কর্তব্যরত মহিলা সাংবাদিককে ধমক দিয়েছেন কোহলি। শুধু ওই সংবাদিককে নয়, তাঁর সঙ্গে থাকা ক্যামেরাম্যানদেরও ধমকেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
যদিও অনুশীলনের সময় বিরাট কোহলির শরীরে আত্মবিশ্বাসের ছাপ লক্ষ্য করা গিয়েছে । হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ ও স্থানীয় বাঁহাতি নেট বোলারের বিরুদ্ধে অনেক সময় ধরেই নেটে ব্যাটিং করেছেন কোহলি। তাঁর ব্যাটিং দেখে মাঠের বাইরে ভক্তরা উচ্ছাস করলেও কোহলি তাঁদের চুপ থাকার জন্য অনুরোধ করেন। আসলে কোহলি কোনও ভাবেই অনুশীলনে মনোনিবেশে ব্যাঘাত ঘটুক সেটা চাননি।












Click it and Unblock the Notifications