AUS vs IND: গোলাপি বলে দ্রুততম শতরানের নজির গড়লেন, আউট হয়ে সিরাজের সঙ্গে বিতর্কে জড়ালেন হেড
গোলাপি বলে টেস্টে ব্যাট হাতে শাসন অব্যাহত ট্রাভিস হেডের। শনিবার ভারতের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টের প্রথম ইনিংসে শুধু শতরানই করলেন না একইসঙ্গে একটি বিশ্ব রেকর্ডও সৃষ্টি করলেন।
শনিবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন হেড। তাঁর খেলা দেখে কখনও মনে হয়নি তিনি টেস্ট ম্যাচ খেলেছেন তাও গোলাপি বলে। যে বলে খেলা ব্যাটারদের কাছে রীতিমতো চ্যালেঞ্জের। কিন্তু সেই বলে শতরান করাটা জল ভাত করে ফেলেছেন হেড। এই নিয়ে পিঙ্ক বল টেস্টে তৃতীয় শতরান এল হেডের ব্যাট থেকে।

পিঙ্ক বল টেস্টে দ্রুততম শতরানকারীদের তালিকায় প্রথম তিনটে নামই ট্রাভিস হেড। ২০২২ সালে অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২৫ বলে গোলাপি বলের টেস্টে শতরান করেছিলেন। এই তালিকায় চতুর্থ স্থান আছেন ইংল্যান্ডের জো রুট। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩৯ বলে শতরান করেছিলেন রুট।
তালিকায় পঞ্চম নাম পাকিস্তানের আসাদ সাফিক। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাব্বা টেস্টে ১৪০ বলে শতরান করেছিলেন পাক ব্যাটার। তবে হেডের মতো পিঙ্ক বলে তিনটি শতরান বিশ্বের কোনও ব্যাটারের নেই। শেষ পর্যন্ত ১৪১ বলে ১৪০ রান করে সিরাজের বলে আউট হলেন হেড। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার এবং চারটি ছক্কা। স্ট্রাইক রেট ৯৯.৩। ভারতকে সামনে পেলেই যেন জ্বলে ট্রাভিস হেড।
মহম্মদ সিরাজ প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও, অযথা বিতর্কও বাড়ালেন। হেডকে আউট করার পর ভারতীয় বোলার অতিরিক্ত আগ্রাসন দেখালেন, তাতে চটলেন হেডও। পাল্টা বাক্য বিনিময় করতে ছারলেন না অজি তারকাও। ফলে পরিস্থিতি ফের একবার উত্তপ্ত হল। তবে আউট হওয়ার পর বিতর্ক না বৃদ্ধি করে দর্শকদের অভিবাদন গ্রহণ করে সাজঘরে ফিরলেন হেড।
There was a bit happening here between Head and Siraj after the wicket 👀#AUSvIND pic.twitter.com/f4k9YUVD2k
— 7Cricket (@7Cricket) December 7, 2024
প্রথম দিন লাবুশেনের ইশারাতে বিরক্ত হয়েছিলেন সিরাজ, উইকেটের দিকে অযথা বল নিক্ষেপ করেন, এতে আইসিসি শাস্তিও পেতে পারেন সিরাজ।












Click it and Unblock the Notifications